advertisement

Anant Ambani-Radhika Merchant Wedding: ভয়ঙ্কর কাণ্ড! আম্বানিদের বিয়ে দেখার শখ... দুই যুবক যা করলেন কল্পনা করা যায় না, তারপর...

Last Updated:

Anant Ambani-Radhika Merchant Wedding: দু’জনকেই মুম্বইয়ের বিকেসি পুলিশ হেফাজতে নিয়েছিল। তাঁদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে। তাঁরা অন্ধ্রপ্রদেশ থেকে আম্বানিদের বিয়েতে যোগ দিতে এসেছিলেন বলে অভিযোগ।

ভয়ঙ্কর কাণ্ড! আম্বানিদের বিয়ে দেখার শখ... দুই যুবক যা করলেন কল্পনা করা যায় না, তারপর...
ভয়ঙ্কর কাণ্ড! আম্বানিদের বিয়ে দেখার শখ... দুই যুবক যা করলেন কল্পনা করা যায় না, তারপর...
মুম্বই: অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিবাহ অনুষ্ঠানে ভয়ানক কাণ্ড। দুই যুবককে গ্রেফতার করল মুম্বই পুলিশ। আটক করা হয়েছে দু’জনকে। এএনআই সূত্রে খবর, বিয়ের আমন্ত্রণ ছাড়াই অনুষ্ঠানস্থলে প্রবেশ করেছিলেন সেই দুই যুবক।
সংবাদ সংস্থা জানিয়েছে, একজনের নাম, ভেঙ্কটেশ নারাসাইয়া আলুরি। বয়স ২৬ বছর। তিনি ইউটিউবার বলে পরিচয় দিয়েছেন। অন্যজন লুকমান মোহাম্মদ শফি শেখ। বয়স ২৮ বছর। নিজেকে ব্যবসায়ী বলে পরিচয় দিয়েছেন।
advertisement
advertisement
দু’জনকেই মুম্বইয়ের বিকেসি পুলিশ হেফাজতে নিয়েছিল। তাঁদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে। তাঁরা অন্ধ্রপ্রদেশ থেকে আম্বানিদের বিয়েতে যোগ দিতে এসেছিলেন বলে অভিযোগ। পুলিশ অভিযুক্তদের নোটিশ দেওয়ার পরে এবং আইনি ব্যবস্থা নিয়ে ছেড়ে দিয়েছে বলে জানাল এএনআই।
advertisement
গত পরশু, শুক্রবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এবং এমডি মুকেশ আম্বানির ছেলে অনন্ত এবং এনকোর হেলথকেয়ার প্রাইভেট লিমিটেডের সিইও বীরেন মার্চেন্ট ও উদ্যোক্তা শৈলা মার্চেন্টের মেয়ে রাধিকার বিয়ে হয়। মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড ড্রাইভে অনুষ্ঠিত হয়েছিল। এটি একটি কনভেনশন সেন্টার যার মালিক আম্বানি পরিবার। শনিবার ছিল আশীর্বাদ এবং রবিবার ছিল জমকালো সংবর্ধনা এবং বিদাই অনুষ্ঠান।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Anant Ambani-Radhika Merchant Wedding: ভয়ঙ্কর কাণ্ড! আম্বানিদের বিয়ে দেখার শখ... দুই যুবক যা করলেন কল্পনা করা যায় না, তারপর...
Next Article
advertisement
Mamata Banerjee on Ajit Pawar Plane Crash: 'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক ইঙ্গিত মমতার, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' বিস্ফোরক মমতা, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
  • অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ মমতার৷

  • পুরনো দল এনসিপি-তে মিশে যেতে চেয়েছিলেন পওয়ার, দাবি মুখ্যমন্ত্রীর৷

  • সুপ্রিম কোর্টের অধীনে তদন্তের দাবি৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement