advertisement

বায়ুদূষণে ১,২৫,০০০ শিশুর মৃত্যু হয়েছে দেশে, WHO-র রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

Last Updated:
#নয়াদিল্লি: বাতাসে বাড়ছে দূষণের পরিমাণ ৷ গাড়ি-কারখানার ধোঁয়া বাতাসে মিশে বিষাক্ত হয়ে উঠেছে পরিবেশ ৷ এহেন অবস্থায় শিশুদের বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে এই পরিবেশে ৷
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্টে উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য ৷ ২০১৬ সালে প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে, ১৫ বছরের নীচে যাদের বয়স ৷ তারা এই বায়ুদূষণের জেরে সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে ৷ দেশের প্রায় ৬ লাখ শিশু এই বায়ুদূষণের কবলে রয়েছে ৷ যাদের মধ্যে প্রত্যেকেই শ্বাসকষ্টের পাশাপাশি কোনও না কোনও কঠিন রোগে আক্রান্ত ৷ পাশাপাশি এই বাযু়দূষণের জেরে ১,২৫,০০০ শিশুর মৃত্যু হয়েছে দেশে ৷
advertisement
রিপোর্ট থেকে জানা যাচ্ছে, ভারতে প্রায় ৯৮ শতাংশ শিশু এই বায়ুদূষণের জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে ৷ বিশেষত যাদের বয়স পাঁচ বছরের থেকেও নিচে ৷ তারা এই দূষণে একেবারে জর্জরিত ৷
advertisement
বিশ্বের ধনী দেশগুলি বাদে, আয়ের নিরিখে ‘মধ্যবিত্ত’ এবং ‘নিম্ন-মধ্যবিত্ত’ দেশগুলির পরিস্থিতি ভয়াবহ ৷ সেই সমস্ত দেশের মধ্যেই উপরের সারিতে রয়েছে ভারত ৷ শুধু রাস্তার যানবাহনই নয় ৷ পাশাপাশি বাড়ির ভিতরের দূষণেও পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলছে ৷
advertisement
অন্যদিকে, দিল্লির দূষণের মাত্রা ক্রমশ বাড়ছে ৷ এই দূষণের জন্য দায়ী গাড়ি, কংক্রিটের গুঁড়ো এবং হরিয়ানা, পঞ্জাব-সহ উত্তর ভারতের রাজ্যগুলিতে চাষের কাজে খড় পোড়ানোর ছাই ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বায়ুদূষণে ১,২৫,০০০ শিশুর মৃত্যু হয়েছে দেশে, WHO-র রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement