advertisement

৪৮-এ পা দিলেন রাহুল গান্ধি, দীর্ঘায়ু কামনায় ট্যুইট মোদির

Last Updated:
#নয়াদিল্লি: আজ ৪৮ বছরে পড়লেন রাহুল গান্ধি। জন্মদিনে কংগ্রেসের “যুবরাজ”-কে ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্যুইট করে মোদি রাহুলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন ৷
কংগ্রেস সভাপতি হওয়ার পর এটাই রাহুল গান্ধীর প্রথম জন্মদিন৷ তাই দিল্লিতে পার্টির সদর দফতরে সকাল থেকেই সাজ সাজ রব ৷ জন্মদিনের পোস্টারে ছয়লাপ সদর দফতর চত্ত্বর ৷ উৎসবের আনন্দে মজে নেতা ও কর্মীরা ৷ সেখানে ঢোল বাজিয়ে চলছে নাচ-গান ৷ তালে তালে নাচছেন দলের কর্মীরা ৷ নিজেদের মধ্যে মিষ্টি বিতরণও করেন তাঁরা ৷
advertisement
advertisement
এ দিকে দিনের শেষে রাহুল গান্ধির জন্মদিন উপলক্ষ্যে বিশাল পার্টির আয়োজন করেছে কংগ্রেস নেতারা ৷ রাহুল গান্ধি তো বটেই কংগ্রেসের প্রথম সারির নেতারা সেখানে উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে ৷ দলীয় সূত্রে খবর, আজ দলের তরফে বিশেষ বার্থ ডে পার্টির আয়োজন করা হবে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
৪৮-এ পা দিলেন রাহুল গান্ধি, দীর্ঘায়ু কামনায় ট্যুইট মোদির
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement