advertisement

বান্ধবীর থেকে রেহাই পেতে অপহরণের নাটক সাজালেন বিবাহিত প্রেমিক

Last Updated:

জেরায় অভিজিত্ জানিয়েছেন বান্ধবীর কাছ থেকে পালানোর জন্যই তিনি কিডন্যাপিং-এর নাটক সাজিয়েছিলেন ।

#এলাহাবাদ: বিয়ে লুকিয়ে বান্ধবীর সঙ্গে লিভ-ইন করছিলেন । বান্ধবী বিয়ের চাপ দেওয়ায় নিজের কিডন্যাপিং-এর নাটক সাজালেন এলাহাবাদের যুবক । অভিজিত তিওয়ানি নামের ওই ব্যক্তিকে গ্রেফতারক করেছে পুলিশ ।
এলাহাবাদের পুলিশ সুপারিনটেন্ডেন্ট আকাশ তোমার জানান, শুধু কিডন্যাপিং-এর নাটকই সাজাননি, বান্ধবীর কাছ থেকে ২০ হাজার টাকা মুক্তিপণও দাবি করেছিলেন তিনি ।
ওই মহিলার কাছে নিজেকে ব্যাঙ্ককর্মী হিসেবে পরিচয় দিয়েছিলেন । বিয়েও করতে চেয়েছিলেন । মহিলা জানতেন না অভিজিত বিবাহিত, দুই সন্তান রয়েছে তার । ১৫ দিন আগে বান্ধবীকে এলাহাবাদ থেকে গাজিয়াবাদে ডেকে পাঠান অভিজিত । ঝাণ্ডাপুর গ্রামে লিভ-ইন পার্টনার হিসেবে থাকতে শুরু করেন তারা ।
advertisement
advertisement
সোমবার ওই মহিলা বিয়ের কথা বললে নিজের অপহরণের নাটক সাজান অভিজিত । মহিলার গলায় ফোন করে বান্ধবীর কাছ থেকে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন । বান্ধবী লিঙ্ক রোড থানায় অভিযোগ জানালে অভিজিতের ফোনের টাওয়ার লোকেশন দেখে তাকে গ্রেফতার করে । জেরায় অভিজিত্ জানিয়েছেন বান্ধবীর কাছ থেকে পালানোর জন্যই তিনি কিডন্যাপিং-এর নাটক সাজিয়েছিলেন ।
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
বান্ধবীর থেকে রেহাই পেতে অপহরণের নাটক সাজালেন বিবাহিত প্রেমিক
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement