advertisement

৪২ বছরের সম্পর্কের ছেদ ! দল ছাড়লেন সিপিএমের প্রাক্তন সাংসদ

Last Updated:

৪২ বছরের সম্পর্কের ছেদ ৷ সিপিএম ছাড়লেন ডোমকলের প্রাক্তন সাংসদ মইনুল হাসান ৷

#কলকাতা: ৪২ বছরের সম্পর্কের ছেদ ৷ সিপিএম ছাড়লেন ডোমকলের প্রাক্তন সাংসদ মইনুল হাসান ৷
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মইদুল জানান, নীতিগত কারণেই দল ছাড়লেন প্রাক্তন সিপিএম সাংসদ ৷ একইসঙ্গে দলের উপরে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, দলের উন্নয়নের জন্য তিনি বিভিন্ন সময়ে মত দিয়েছেন ৷ কিন্তু নানা অজুহাতে সেই সমস্ত মত গ্রহণ হয়নি দলের অন্দরে ৷ অন্যদিকে, জাতীয় রাজনীতিতে বিজেপিকে রুখতে কংগ্রেসের সঙ্গে জোট গঠনের বিষয় নিয়ে আলোকপাত করেছিলেন মইনুল ৷ কিন্তু মইনুলের এহেন মন্তব্যেই আরও জটিল হয় হয় দু’পক্ষের সম্পর্ক ৷
advertisement
প্রসঙ্গত, এবছরই রাজ্য কমিটি থেকে বাদ পড়েছিলেন তিনি ৷ তারপর থেকেই দলের বিরুদ্ধে ক্ষোভ বাড়তে থাকে মইনুলের ৷ অবশেষে, সিপিএমের সঙ্গে ৪২ বছরের সম্পর্ক ত্যাগ করলেন মইনুল ৷ এদিন, আগামী লোকসভা ভোটে নতুন ধরণের জোট গঠনেরও ইঙ্গিত দেন তিনি ৷ একইসঙ্গে সিপিএম ছেড়ে তিনি কি আদৌ তৃণমূলে যোগ দেবেন ? সেই নিয়েও স্পষ্ট কোনও ইঙ্গিত দিলেন না মইনুল ৷ তবে, তাঁর মন্তব্য ঘিরে ধোঁয়াশা বাড়ছে ৷ জল্পনা উসকে মন্তব্য মইনুল হাসানের মন্তব্য, রাজনীতিতে থাকব ৷ যে কোনও দলেই যোগ দিতে পারি ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
৪২ বছরের সম্পর্কের ছেদ ! দল ছাড়লেন সিপিএমের প্রাক্তন সাংসদ
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement