advertisement

Midnapore News| leopard: ১৮ ঘণ্টা পর খোঁজ মিলল চিতাবাঘের, চিড়িয়াখানাতেই বসে ছিলেন তিনি

Last Updated:

Midnapore News| leopard: গতকাল সন্ধে থেকেই ঝাড়গ্রাম এমনকি পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে সতর্কীকরণ প্রচার চালায় বনদপ্তরের আধিকারিকরা।

#ঝাড়গ্রাম: প্রায় ১৮ ঘণ্টা পর খোঁজ মিলল ঝাড়গ্রাম মিনি চিড়িয়াখানার পলাতক লেপার্ড (Leopard) বা চিতাবাঘটির। বনদপ্তর ও প্রশাসনকে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রীতিমতো নাকানিচুবানি খাইয়ে, দুই জেলায় হুলুস্থুল ফেলে দিয়ে শুক্রবার চিতাবাঘ দেখা দিল ওই চিড়িয়াখানার ভেতরেই।
শুক্রবার দুপুর ১২ টা নাগাদ ঝাড়গ্রাম ডিয়ার পার্ক বা চিড়িয়াখানার কর্মীরা ওই চিড়িয়াখানা বা ডিয়ার পার্কের মধ্যেই খুঁজে পেলেন চিতাবাঘ বাবাজিকে। শুক্রবার দুপুর নাগাদ চিড়িয়াখানার কর্মীরা চিতাবাঘটিকে চিড়িয়াখানার মধ্যেই একটি ঝোঁপের মধ্যে দেখতে পায়। এরপরই তড়িঘড়ি বনদপ্তরের আধিকারিকদের খবর দিলে বনদপ্তর আধিকারিকরা এবং কর্মীরা ঝাড়গ্রাম চিড়িয়াখানা পৌঁছে চিতাবাঘটিকে জাল ফেলে ধরে ফেলে।
advertisement
ঝাড়গ্রামের বিধায়ক তথা বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা তেমনটাই জানিয়েছেন সংবাদমাধ্যমে। আর এই চিতাবাঘটিকে খুঁজে পাওয়ায় হাঁফ ছেড়ে বাঁচলো চিড়িয়াখানার কর্মী ও বন দপ্তরের আধিকারিকরাও।
advertisement
প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫ টা নাগাদ ঝাড়গ্রাম ডিয়ারপার্ক বা চিড়িয়াখানায় নিজের খাঁচা থেকে কোনও রকমে বেরিয়ে যায় ওই লেপার্ড বা চিতাবাঘ-টি। সিসিটিভি ক্যামেরা থাকলেও তার বেরিয়ে যাওয়ার কোনো হদিশ না মেলায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা ঝাড়গ্রাম শহর জুড়ে।
advertisement
গতকাল সন্ধে থেকেই ঝাড়গ্রাম এমনকি পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে সতর্কীকরণ প্রচার চালায় বনদপ্তরের আধিকারিকরা। রীতিমতো হুলুস্থুল পড়ে গিয়েছিল দুই জেলা জুড়ে। অবশেষে তার খোঁজ মিলল সেই চিড়িয়াখানার ভেতরেই এক কোনে একটি ঝোপের মধ্যে। আর চিতাবাঘটিকে পার্কের মধ্যে দেখতে পেয়ে স্বস্তি পেলেন ঝাড়গ্রাম বনদপ্তরের আধিকারিক থেকে পুরো ঝাড়গ্রাম জেলা প্রশাসনের আধিকারিকরা। বনদপ্তর সুত্রে জানা গেছে, বাঘটি সম্পূর্ণ সুস্থ রয়েছে।
advertisement
Partha Mukherjee
view comments
বাংলা খবর/ খবর/Local News/
Midnapore News| leopard: ১৮ ঘণ্টা পর খোঁজ মিলল চিতাবাঘের, চিড়িয়াখানাতেই বসে ছিলেন তিনি
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement