Bengal news| Ganga Sagar Mela: কোভিড বিধি মেনে কী ভাবে হবে গঙ্গাসাগর মেলা? বিশেষ বৈঠক জেলা প্রশাসনের
- Published by:Piya Banerjee
Last Updated:
Bengal news| Ganga Sagar Mela: কোভিড পরিস্থিতিতে কীভাবে হবে গঙ্গাসাগর মেলা তার প্রস্তুতিতে বিশেষ বৈঠক জেলা প্রশাসনের
#দক্ষিণ ২৪ পরগনা: গতবার কোভিড (coronavirus) স্বাস্থ্যবিধি মেনেই অনুষ্ঠিত হয়েছিল গঙ্গাসাগর মেলা (gangasagar mela)। এবছরও কড়া স্বাস্থ্য বিধি মেনেই মেলা করতে চাইছে জেলা প্রশাসন। সাগর মেলার প্রস্তুতি হিসেবে কাকদ্বীপ মহকুমা প্রশাসনের দফতরে উচ্চ পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের বৈঠকে মুড়িগঙ্গা নদীর ড্রেজিংয়ের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। ডিসেম্বর মাসের মধ্যে ড্রেজিং সম্পূর্ণ করার নির্দেশ দেন জেলাশাসক। চলতি সপ্তাহ থেকে মুড়িগঙ্গা নদীতে ড্রেজিংয়ের কাজ শুরু হবে। এছাড়াও মেলার সঙ্গে যুক্তদের একশ শতাংশ ভ্যাকসিনেশনের পরিকল্পনাও নেওয়া হয়েছে। আগামী সপ্তাহে তিন দিন মেগা ভ্যাকসিনেশন ড্রাইভ চালানো হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে।
বাইরে থেকে আগত তীর্থযাত্রীদের মেলায় প্রবেশের জন্য কোভিড ভ্যাকসিন (covid vaccine) নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, জেলাশাসক পি উলগানাথন, সুন্দরবনের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়, ডায়মন্ড হারবারের মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবাশিস রায়- সহ জনস্বাস্থ্য কারিগরি দপ্তর, পূর্ত, দমকল, ও সেচ দপ্তরের আধিকারিকরা।
দক্ষিণ ২৪ পরগনায় জেলা শাসক পি উলগানাথন জানিয়েছেন, 'এ বছর কঠোর ভাবে স্বাস্থ্যবিধি মেনেই অনুষ্ঠিত হবে সাগর মেলা৷ তাই এদিন প্রস্তুতি বৈঠক করা হল। প্রশাসনের পাশাপাশি সেচ, জনস্বাস্থ্য ও কারিগরি সহ বিভিন্ন জরুরি বিভাগগুলি একত্রে কাজ করবে৷' সাগরতটের ভাঙন নিয়ে সমস্যা দীর্ঘদিনের। এদিনের বৈঠকে ভাঙন নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে ইয়াসের পর কিভাবে মেলা চত্বর আগের মত সাজিয়ে তোলা হবে তা নিয়ে আলোচনা করেন জেলা শাসক। কিভাবে ভাঙনের মোকাবিলা করা যায়, সে বিষয়ে সেচ দপ্তরকে দায়িত্ব দেওয়া হয়েছে।
advertisement
advertisement
গঙ্গাসাগর মেলার (gangasagar mela) সঙ্গে যুক্ত সমস্ত দফতরের সমন্বয়ের ওপর জোর দেওয়া হয়েছে। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, 'আসন্ন গঙ্গাসাগর মেলার জন্য এই বৈঠক। করোনা কালে কি কি নিয়ম মেনে হবে মেলা, তা আলোচনা হয়। এছাড়াও ড্রেজিং, ভ্যাকসিন ও ভাঙনের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।' কোভিড বিধি মেনে সুষ্ঠ ভাবে এই বিশাল পরিমাণ মানুষের সমাগম কে সামাল দেওয়াই এখন বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে জেলা প্রশাসনের।
advertisement
রুদ্র নারায়ন রায়
Location :
First Published :
Sep 04, 2021 5:42 PM IST
বাংলা খবর/ খবর/Local News/
Bengal news| Ganga Sagar Mela: কোভিড বিধি মেনে কী ভাবে হবে গঙ্গাসাগর মেলা? বিশেষ বৈঠক জেলা প্রশাসনের








