advertisement

Gangasagar Mela- মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে গঙ্গাসাগরে আসছেন মুখ্যমন্ত্রী

Last Updated:

গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে দুদিনের সফরে আসছেন মুখ্যমন্ত্রী, করবেন প্রশাসনিক বৈঠকও

চলছে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি
চলছে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি
#দক্ষিণ ২৪ পরগনা: গত বারের মতো নতুন বছরেও করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বিশেষ সতর্কতা অবলম্বন করে, ১০ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela)। শুরু হয়েছে মেলা চত্বরে অস্থায়ী টেন্ট তৈরীর কাজ। ইতিমধ্যেই প্রাকৃতিক দুর্যোগের কারণে পিছিয়েছে মেলা তৈরীর কাজ। ক্ষতিগ্রস্ত হয়েছে গঙ্গাসাগর কপিল মুনির আশ্রম পার্শ্বস্থ এলাকা। এই বছর মেলা চত্বরে নিরাপত্তা সহ কোভিড বিধি মানা বাধ্যতামূলক করতে চাইছে প্রশাসন। কিভাবে তা সম্ভব হবে, সেই বিষয়ে নিয়েই চলছে শেষ পর্যায়ের আলোচনা। গঙ্গাসাগর মেলা কে কেন্দ্র করে বহু দূর দূরান্ত থেকে সাধু-সন্ন্যাসীরা পুণ্য লাভের আশায় মকর সংক্রান্তিতে স্নান করেন সাগরে।
রাজ্যের মুখ্যমন্ত্রী বরাবরই বলে এসেছেন, "ধর্ম যার যার , উৎসব সবার"। গঙ্গাসাগর রাজ্যের অন্যতম বড় মেলা (Gangasagar Mela)। রাজ্যের পাশাপাশি ভিন রাজ্য ও ভিন দেশ থেকেও অতিথিরা আসেন গঙ্গাসাগর মেলায়। মেলায় বড়সড় দুর্ঘটনা বা বিপত্তি যাতে না ঘটে, তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও শুরু করেছে স্থানীয় প্রশাসন।
প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে গঙ্গাসাগর আসছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চলতি বছরের ২৯ ও ৩০ ডিসেম্বর গঙ্গাসাগরেই থাকবেন মুখ্যমন্ত্রী। মেলার প্রস্তুতি থেকে নিরাপত্তাসহ অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা সবই স্ব-চক্ষে খতিয়ে দেখবেন তিনি। করবেন প্রশাসনিক বৈঠকও। এবারও মেলাপ্রাঙ্গণ জুড়েই বসবে এক হাজারের বেশি সিসিটিভি (Gangasagar Mela)। থাকবে পাঁচটি অত্যাধুনিক কন্ট্রোলরুম। দশটি বাফার জোন করে চব্বিশ ঘণ্টা নজরদারি চালানো হবে ড্রোনের মাধ্যমে। মেলাপ্রাঙ্গণে যানজট রুখতে সব গাড়িকে জিআই ট্যাগের আওতায় আনা হবে বলেও জানানো হয় প্রশাসনের তরফ থেকে।
advertisement
advertisement
বিগত প্রায় বেশ কয়েক বছর ধরেই গঙ্গাসাগর মেলার পরিচালনার দায়িত্বে থাকতেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তার প্রয়াণের পর এই প্রথম গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হতে চলেছে (Gangasagar Mela)। তাই মুখ্যমন্ত্রী মেলার প্রস্তুতির বিষয়টি কারুর উপর ছেড়ে না দিয়ে, সশরীরে খতিয়ে দেখতে আসছেন বলে মনে করা হচ্ছে (Mamata Banerjee)। ইতিমধ্যেই বাংলার দুর্গাপুজোকে হেরিটেজ আখ্যা দিয়েছে ইউনেস্কো। গঙ্গাসাগর মেলা কেও তাই বিশ্বের দরবারে বিশেষ জায়গা করে দিতেই তৎপর রাজ্য প্রশাসন। তাই কোন খামতি রাখতে চাইছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী আসার আগেই মেলার কাজ খতিয়ে দেখতে এইদিন গঙ্গাসাগর মেলার স্থান পরিদর্শনে আসেন জনসাস্থ কারিগরি ও পঞ্চায়েত দফতরের মন্ত্রী পুলক রায়। তিনি জানান, "মেলায় পরিকাঠামো তৈরি সঙ্গে যুক্ত সব পক্ষকে নিয়ে বৈঠক করা হয়। পরিকাঠাম তৈরীর কাজ  ৮০ শতাংশ শেষ হয়েছে। বাকি কাজ চলতি মাসের মধ্যেই শেষ করা হবে"। মুখ্যমন্ত্রী আসার খবর প্রচার হতেই, গঙ্গাসাগর জুড়ে যেন সাজো সাজো রব।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/Local News/
Gangasagar Mela- মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে গঙ্গাসাগরে আসছেন মুখ্যমন্ত্রী
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement