advertisement

বোরখার আড়ালে চলত মাদক পাচার! গোপনে ব্যবসা ছড়িয়েছিল অনেকদূর, ধৃত ১ মহিলা

Last Updated:

বোরখার আড়ালেই চলত হেরোইন এর ব্যবসা। ক্যানিং এর জীবন তলা থানার ঘুটিয়ারী শরীফ ফাঁড়ির হালদার পাড়ার ঘটনা।

#ক্যানিং: বোরখার আড়ালেই চলত হেরোইন এর ব্যবসা। ক্যানিং এর জীবন তলা থানার ঘুটিয়ারী শরীফ ফাঁড়ির হালদার পাড়ার ঘটনা। মহিলাদের টোপ দিয়ে জেলা জুড়ে হেরোইন পাচারের জাল বিছিয়েছিল এলাকায়। বোরখার জন্যই মূলত টার্গেট করা হত মুসলিম ধর্মাবলম্বী মহিলাদের। বোরখার আড়ালেই এই হেরোইন পাচার চলত বলে জানা গিয়েছে।
তদন্তে নেমে সাফল্য পেল বারুইপুর জেলা পুলিশের ঘুটিয়ারী শরীফ ফাঁড়ির পুলিশ। ২৩ জুলাই ঘটনার তদন্তে নেমে ঘুটিয়ারী শরিফ ফাঁড়ির পুলিশ একটি মামলা তদন্ত করে। সাইমা বিবি নামে একজন মহিলাকে গ্রেফতার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করে সাজিনা বিবি(২৯) নামে আরও একজন মহিলাকে গ্রেফতার করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২ কেজি হেরোইন উদ্ধার করা হয়।
advertisement
মোট ৪টি প্যাকেট উদ্ধার করা হয় সেই মহিলার থেকে। প্রতিটি প্যাকেটে ৫০০ গ্রাম করে হেরোইন ছিল। প্রায় ১ কোটি টাকার হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে সাজিনা বিবি কলকাতা সহ বিভিন্ন জায়গা থেকে মাদকদ্রব্য নিয়ে আসত। তারপর তার সঙ্গে আরও কিছু মিশিয়ে বিক্রি করত বলে জানা যাচ্ছে। দক্ষিন ২৪ পরগনা জেলা জুড়ে এই জাল ছড়ায় বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ। এর সঙ্গে অনেকেই যুক্ত আছে বলে জানান। তবে তাদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার বৈভব তেওয়ারি।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/Local News/
বোরখার আড়ালে চলত মাদক পাচার! গোপনে ব্যবসা ছড়িয়েছিল অনেকদূর, ধৃত ১ মহিলা
Next Article
advertisement
‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’ টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’ টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
  • ‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’

  • টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব

  • পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement