West Bardhaman| Bangla News|| ডিভাইডারে থাকা রেলিংয়ের ফলা সরানোর কাজ শুরু দুর্গাপুরে
- Published by:Shubhagata Dey
Last Updated:
Bangla News: আসানসোল-দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির উদ্যোগে শুরু হয়েছে কাজ। স্বস্তি ফিরছে স্থানীয় মানুষ এবং রাস্তা দিয়ে যাতায়াত করা মানুষ?
#দুর্গাপুর: ডিভাইডারে থাকা রেলিংয়ের ফলা আশঙ্কা বাড়াচ্ছিল স্থানীয়দের। বাড়ছিল দুর্ঘটনার ক্ষেত্রে প্রাণহানির আশঙ্কা। দীর্ঘদিন ডিভাইডারের রেলিংয়ের ওপর থাকা ফলাগুলি বিপদজনক অবস্থায় ছিল। তবে নিউজ ১৮ লোকালে খবর পরিবেশিত হওয়ার পর উদ্যোগী হয়েছে প্রশাসন। আসানসোল-দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির উদ্যোগে শুরু হয়েছে কাজ। যার ফলে স্বস্তি ফিরছে স্থানীয় মানুষ এবং ওই রাস্তা দিয়ে যাতায়াত করা মানুষের মধ্যে।
দুর্গাপুরের ডক্টর জাকির হোসেন এভিনিউয়ে থেকে সরানো হচ্ছে রেলিং এর ওপরে থাকা ফলাগুলি। সংবাদ মাধ্যমে খবর পরিবেশিত হওয়ার পরে উদ্যোগী হয়েছে প্রশাসন। জোর কদমে চলছে রাস্তার ডিভাইডারের দুদিকে রেলিংয়ে থাকা ফলাগুলি সরানোর কাজ। বৃহস্পতিবার সকাল থেকেই ADDA এর আধিকারিকদের উপস্থিতিতে কাজ চলছে।
দুর্গাপুরের ইন্দো-আমেরিকান মোড় থেকে স্টিল পার্ক মোড় পর্যন্ত, ডক্টর জাকির হোসেন এভিনিউ রাস্তাটির সম্প্রসারণ হয়। রাস্তা সম্প্রসারণ এর পর ডিভাইডারের দুদিকে বসানো হয় রেলিং। নিরাপত্তার স্বার্থেই রেলিংগুলি লাগানো হয়েছে। কিন্তু রেলিং এর ওপরে ছিল ফলার মতো লোহার ছোট ছোট টুকরো। রেলিংয়ের মাথায় থাকা এই ফলাগুলি বিপদের আশঙ্কা বাড়াছিল স্থানীয়দের মধ্যে। কারণ কোনওরকম দুর্ঘটনা বশত ওই রেলিং এর ওপর কেউ যদি গিয়ে পড়েন, তাহলে প্রাণহানির আশঙ্কা কয়েকগুণ বেড়ে যায়। ব্যস্ত রাস্তায় বিপদজনক অবস্থা থাকার ফলে, নিত্য যাতায়াতকারী মানুষের মধ্যেও ভয় ধরেছিল।
advertisement
advertisement
দীর্ঘদিন ধরেই এই অবস্থায় ছিল রাস্তাটি। এ বিষয়ে এক সপ্তাহ আগে খবর পরিবেশিত হয়। তারপরেই নড়েচড়ে বসেছে প্রশাসন। ইতিমধ্যেই রেলিং থেকে ফলাগুলি সরিয়ে ফেলা হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে সেই ফলা সরানোর কাজ শুরু হল। অভিযোগ, এলাকাবাসী সহ পুরসভার আধিকারিকরা, বারবার আসানসোল-দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির কাছে অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু সে সময় কোন রকম সুরাহা মেলেনি। তবে সংবাদমাধ্যম বিষয়টি তুলে ধরার পরে, আসানসোল-দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি, দ্রুততার সঙ্গে ওই রাস্তার ওপর লাগানো লোহার রেলিং থেকে ফলাগুলি সরিয়ে দিচ্ছে। মেরামতির কাজও শুরু করছে আসানসোল দুর্গাপুর ডেভলপমেন্ট অথরিটি। সমস্যা সমাধান হওয়ায়, খুশি এলাকার মানুষ।
advertisement
দুর্গাপুর পুরসভার মেয়র পারিষদ সদস্য দীপঙ্কর লাহা জানিয়েছেন, দীর্ঘ চল্লিশ বছর ধরে সমস্যায় ভুগতে হয়েছে সাধারণ মানুষকে। তারপর রাস্তা তৈরি হয়েছে। তবে ফলাগুলি নিয়ে অভিযোগ আসছিল। বহুবার তারা প্রশাসনকে জানিয়েছিলেন। অবশেষে কাজ শুরু হয়েছে। এজন্য তিনি আসানসোল-দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়কে সাধুবাদ জানিয়েছেন। দীপঙ্কর বাবুর আশা, ফলাগুলি সরিয়ে ফেলার জন্য, প্রাণহানির আশঙ্কা অনেকটাই কমে গেল। পথচলতি মানুষ থাকে গাড়িচালক, সকলেই অনেকটা স্বস্তি পেলেন।
advertisement
নয়ন ঘোষ
Location :
First Published :
Nov 12, 2021 4:36 PM IST
বাংলা খবর/ খবর/Local News/
West Bardhaman| Bangla News|| ডিভাইডারে থাকা রেলিংয়ের ফলা সরানোর কাজ শুরু দুর্গাপুরে









