advertisement

North 24 Parganas: পিছিয়ে পড়া শিশুদের শিক্ষাদানে চলছে এক টাকার পাঠশালা

Last Updated:

পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার আলোয় নিয়ে আসতে হাবরায় চলেছে এক টাকার পাঠশালা

+
চলছে

চলছে এক টাকার পাঠশালার ক্লাস

রুদ্র নারায়ন রায়, উত্তর ২৪ পরগনা: হাবড়া এক নম্বর ব্লকের কুমড়া গ্রামপঞ্চায়েত এলাকার টুনিঘাটায় বছর তিন আগে দুস্থ ছেলে মেয়েদেরকে নিয়ে শুরু করা হয় এক টাকার পাঠশালা। বিশেষ করে প্রান্তিক মানুষ ও হতদরিদ্র মানুষের কথা ভেবেই শুরু হয় এই পাঠাশালা । যেখানে বেশির ভাগ শিশুরাই পাড়ুই সম্প্রদায়ের মানুষ । যারা বেশিরভাগ সময় মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন । ফলে ছেলে মেয়েরাও মাছ ধরতে বেরিয়ে পড়তো এলাকার বৃহৎ নাংলাবিল বিলে । স্কুলে বা পড়াশোনা করতে চাইতো না অনেকেই । শুধু তাই ই নয় , মেয়েরাও বাড়ি বাড়ি কাজ করতো পরিচারিকার । মূলত তাদের কথা মাথায় রেখেই শুরুতে ১৮ জন ছাত্র ছাত্রীদের নিয়ে পথ চলা শুরু হয় পাঠশালার । পড়াশোনা ফাঁকে যেমন সাধ্যমতো টিফিন দেওয়া হয় । তেমনি জামা কাপড় , ব্যাগ ছাড়াও আবৃত্তি ,তবলা ,নৃত্য ,গান ,অংকন নাটকও শেখানো হয় । সকাল হলেই এক টাকার পাঠশালায় যাওয়ার আবেগ বাড়ছে প্রতিদিন । প্রতিদিন বাড়ছে ছাত্র ছাত্রীদের সংখ্যা । বর্তমানে পাঠশালায় ৭৬ জন ছাত্র ছাত্রী রয়েছে । তাদের পড়ানোর জন্য এগিয়ে এসেছেন এলাকারই কয়েকজন শিক্ষক শিক্ষিকারা। শুধু তাই ই নয় , শিশুদের শিক্ষার আলোয় আনতে নিরক্ষর মায়েদেরকেও সাক্ষর করে তুলতে চলছে নিরক্ষরতা দূরকরন অভিযান । বাঁধাধরা পুঁথিগত শিক্ষায় নয় পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতি দিক থেকেও এই সমস্ত ছাত্র-ছাত্রীদের এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন এক টাকার পাঠশালার শিক্ষক-শিক্ষিকারা।
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas: পিছিয়ে পড়া শিশুদের শিক্ষাদানে চলছে এক টাকার পাঠশালা
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement