advertisement

Bengal news| Howrah: বাঘরোলকে বাঘ বানানো হচ্ছে চটকদার শিরোনামে ! মাঠে নামতে হল বন দফতরকে

Last Updated:

Bengal news| Howrah: জেলার পরিবেশপ্রেমী সংগঠনগুলির সদস্যরা এই চটকদার ' হাওড়ায় বাঘ ' শিরোনামগুলির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ।

#হাওড়া: বর্তমানে সোশ্যাল মিডিয়ায় (social media) ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠেছে বহু সংবাদ পোর্টাল । তাদের চটকদার সংবাদ শিরোনামে মন কাড়ছে আপামর বাঙালির । এবার সেই চটকদার শিরোনামের জেরেই হাওড়ায় প্রাণ সংশয়ের সৃষ্টি হয়েছে রাজ্যের প্রাণী ও বিপন্নপ্রায় প্রজাতির একটি বাঘরোল বা ফিশিং ক্যাটের । যার জেরে রীতিমতো ক্ষুব্ধ জেলার পরিবেশ কর্মীরা ।
স্থানীয় সূত্রে খবর , গত মঙ্গলবার হাওড়ার ডোমজুড়ে (Domejur) নতুন মসজিদ সংলগ্ন কড়লা সরদারপাড়া - নতুন পাড়া এলাকায় কয়েকজন যুবকের চোখে পড়ে অদ্ভুত এক প্রাণীর । এলাকায় বহুবছর কোন বাঘরোল দেখতে না পাওয়ায় সেই প্রাণীটিকে বাঘ (Tiger) ভেবে আতঙ্কিত হয়ে পড়ে সেই যুবকেরা । তড়িঘড়ি সেই স্থান থেকে পালিয়েও যায় তারা । সেই দিন রাত্রিবেলা এলাকার একটি সিসিটিভি ক্যামেরাতেও ধরা পড়ে সেই বাঘরোলের ছবি । বিপন্নপ্রায় এই প্রাণীর হাঁটাচলা প্রায় বাঘের মতোই বলে সিসিটিভিতে দেখা চিত্রে তাকে বাঘ ভেবে ভুল করেন স্থানীয়রাও । এরপরই এলাকায় শুরু হয়ে যায় বাঘের গুজব ।
advertisement
আর এই গুজবের আগুনেই ঘি ঢালার মতো কাজ করে জেলার বেশ কয়েকটি অনলাইন পোর্টাল । তাদের ভিডিওগুলিতে স্পষ্টভাবে প্রাণীটিকে বাঘ বা সিংহের সাথে তুলনা করা হয় । চটকদার ক্যাচলাইন বানানোর উদ্দেশ্যে অনেক জায়গায় প্রাণীটিকে বাঘ বলেও সম্বোধন করা হয় । ফলে আরও আতঙ্কিত হয়ে পড়েন ওই এলাকার মানুষ । রাত্রিবেলা লাঠিসোটা নিয়ে জঙ্গলে প্রাণীটিকে খুঁজতেও শুরু করেন তারা । আর এই নিয়েই বেজায় চটেছেন পরিবেশকর্মীরা ।
advertisement
advertisement
জেলার পরিবেশপ্রেমী সংগঠন হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সম্পাদক শুভদীপ ঘোষ এই অনলাইন সংবাদ মাধ্যম গুলি শিরোনামগুলির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন । তিনি বলেন , বন্যপ্রাণী নিয়ে সচেতনতা কম থাকায় , গ্রামীণ এলাকায় এমনিতেই বন্যপ্রাণ রক্ষা করতে গেলে নানান চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় তাদের । তার উপর এই ধরনের শিরোনাম এলাকার মানুষদের ভয়ে আতঙ্কিত করার পাশাপাশি , সেই বিপন্নপ্রায় প্রজাতির বন্যপ্রাণীটির প্রাণ সংশয়েরও সৃষ্টি করছে । এই নিয়ে বনদপ্তরের (Forest Department )কাছে তারা অভিযোগও জানিয়েছেন বলে জানালেন তিনি । বনদপ্তরের তরফ থেকে বাঘরোলটিকে উদ্ধার করার জন্য ইতিমধ্যে এলাকায় একটি খাঁচা বসানো হয়েছে । পাশাপাশি , এলাকার মানুষদের বাঘরোল সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য পরিবেশপ্রেমী সংগঠনগুলির পাশাপাশি মাইকিং এর মাধ্যমে প্রচার চালাচ্ছে বনদপ্তরও । The fishing cat project এর গবেষণা মূলক বুকলেট তুলে দেওয়া হয় মানুষ এর কাছে।
advertisement
হাওড়া আরবানের রেঞ্জ অফিসার নির্মল মন্ডল জানান, " প্রাণীটি যে বাঘরোল-ই তা প্রমাণ করে দিচ্ছে সিসিটিভি চিত্রে পাওয়া ফুটেজ ও তার পায়ের ছাপ । বাঘের মতোই দেখতে হলেও এটি আকারে অনেকটাই ছোট । প্রাণীটির প্রধান খাদ্য মাছ । প্রাণীটির থেকে মানুষের কোন ক্ষতি হবার সম্ভাবনা তো নেই , উলটে চাষবাসের ক্ষতি করা ইঁদুর ও অন্যান্য ছোটখাটো প্রাণীদের খেয়ে বরং মানুষের উপকারই করে এরা । "
advertisement
Santanu Chakraborty
view comments
বাংলা খবর/ খবর/Local News/
Bengal news| Howrah: বাঘরোলকে বাঘ বানানো হচ্ছে চটকদার শিরোনামে ! মাঠে নামতে হল বন দফতরকে
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement