advertisement

জন্মদিনে চুল-দান! রাজ্যজুড়ে ভাইরাল হাওড়ার সুস্মিতা

Last Updated:

জন্মদিনে ক্যান্সার আক্রান্তদের চুল-দান করে রাজ্যজুড়ে ভাইরাল হাওড়ার বাগনানের কন্যা সুস্মিতা ।

#হাওড়া:   কথায় আছে কেশ নারীর সৌন্দর্যের প্রতীক । মেয়ে মানেই , সে হবে চুল-পাগল । সেই প্রাচীন কাল থেকেই এই ধারণা তৈরি হয়ে আসছে মানুষের মনে । সেই চুল - পাগল মেয়েদের তালিকাতেই ছিল হাওড়ার বাগনানের কন্যা সুস্মিতা কুণ্ডুর নাম । টিভিতে , ফ্যাশনে মেয়েদের নানান চুলের বাহার দেখে , নিজের চুল - কেও সেইভাবেই সাজিয়ে নিতো কলকাতার গভর্নমেন্ট আর্ট কলেজে পাঠরতা সুস্মিতা ।
কিন্তু মন যে কখন কি চায় , তা বোঝা বড়ো দায় । নিজের পরিচিত নয় বছরের এক কন্যাকে , কেমো নিয়ে চুল উঠে যাওয়া ক্যানসারে আক্রান্ত রোগীদের সাহায্যার্থে তার নিজের চুল দান করা দেখে মুগ্ধ হয়ে যায় চুল প্রেমী সুস্মিতাও । পরিকল্পনা করে , নিজের ২৫ বছরের জন্মদিনে ক্যান্সারে আক্রান্ত রোগীদের তার প্রিয় চুল উপহার দিয়ে উদযাপন করবে সে ।
advertisement
যেমন ভাবা , তেমনি কাজ । ক্যানসারে আক্রান্তদের চুল প্রদানকারী এরকমই একটি সংস্থার সাথে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করে , নিজের প্রিয় ১৮ ইঞ্চি চুল কাঁচি দিয়ে কেটে ফেলে সে । তারপর তার সাধের চুল ওই সংগঠনের মাধ্যমে দান করে ক্যানসার আক্রান্তদের উদ্দেশ্যে । সুস্মিতার এই অভিনব জন্মদিন উদযাপন ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।
advertisement
advertisement
যদিও জন্মদিনে শুধু চুল দান করেই থেমে থাকেনি সে । জন্মদিনের সন্ধ্যেতে , বাগনান স্টেশনে থাকা দুঃস্থ ও ভবঘুরেদের সাথে কেক কেটে , তাদের নিজের হাতে সেই কেক খাইয়ে ও তাদের মধ্যে রাতের খাবার পরিবেশন করে মানবতার এক অনন্য নিদর্শন স্থাপন করেছে বাগনানের সুস্মিতা কুন্ডু । তার এই অভিনব জন্মদিন উদযাপনকে কুর্নিশ জানিয়েছে জেলার বিশিষ্ট জনেরাও ।
advertisement
Santanu Chakraborty
view comments
বাংলা খবর/ খবর/Local News/
জন্মদিনে চুল-দান! রাজ্যজুড়ে ভাইরাল হাওড়ার সুস্মিতা
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement