advertisement

Weekend Trip: হালকা শীতে বেড়ানোর জন্য অন্য স্বাদের জায়গা খুঁজছেন? তাহলে এই ঠিকানা আপনার জন্যই, রইল বিস্তারিত

Last Updated:

Weekend Trip: জঙ্গলের মধ্যে রিসর্ট, মনোরম শান্ত পরিবেশ। মাত্র ১১৫০ টাকায় হয়ে যাবে থাকা, খাওয়া সব কিছুই। হালকা শীতে বেড়ানোর জন্য অন্য স্বাদের জায়গা খুঁজছেন? তাহলে এই ঠিকানা আপনার জন্যই, রইল বিস্তারিত...

+
ভালকি

ভালকি মাচান। সংগৃহীত ছবি।

আউশগ্রাম: জঙ্গলের মধ্যে রিসর্ট, মনোরম শান্ত পরিবেশ। মাত্র ১১৫০ টাকায় হয়ে যাবে থাকা, খাওয়া সব কিছু। শীতের মরশুমে ঘুরতে যাওয়ার জন্য একটু অন্য ধরনের জায়গা খুঁজছেন? তাহলে সেই সন্ধান দেওয়া হবে সকলকেই। অনেকে আছেন যাদের দূরে কোথাও ঘুরতে যাওয়া সম্ভব হয়ে ওঠেনা। তাই এবার কলকাতার একদম কাছেই ঘুরে আসতে পারেন এই জায়গা থেকে।
যে জায়গার কথা বলা হচ্ছে সেখানে একদিন অথবা দুদিনের জন্য অনায়াসে সময় কাটাতে পারবেন। এক, দু'দিনের ছুটি কাটানোর জন্য একদম আদর্শ এই জায়গা। অল্প টাকার মধ্যেই উপভোগ করতে পারবেন জঙ্গলের শান্ত নিরিবিলি পরিবেশ, সঙ্গে আদিবাসী নৃত্য। জায়গাটা হল পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম। আউশগ্রামের ভালকি মাচানের অরণ্য সুন্দরী রিসর্ট। এই রিসর্টের সাজানো গোছানো মনোরম পরিবেশে গেলে মুগ্ধ হয়ে যাবেন। চলুন এবার তাহলে জেনে নেওয়া যাক এই রিসর্টে থাকা এবং খাওয়ার জন্য ঠিক কত টাকা লাগতে পারে।
advertisement
advertisement
অরণ্য সুন্দরী রিসর্টের ম্যানেজার ওঙ্কার ঘোষ বলেন, এই রিসর্টে থাকা এবং খাওয়ার সুব্যবস্থা রয়েছে। ডবল বেড নন এসি রুম রয়েছে মাত্র ১০০০ টাকায়, ফোর বেড রুম ১৫০০ টাকায়, থ্রি বেড ১২০০ টাকা এবং ১৩ বেডের ডরমেটরি রয়েছে ৩০০০ টাকায়। এছাড়াও এবছর প্যাকেজ সিস্টেম চালু করা হয়েছে, যেখানে দুজনের ডাবল বেড রুমে সারাদিন থাকা এবং খাওয়া নিয়ে পড়বে মাথাপিছু ১১৫০ টাকা করে।
advertisement
রিসর্টের খাবারে থাকবে মাছ, মাংস, পকোড়া , চা সহ আরও অনেক কিছু। এছাড়াও এই রিসর্টে ক্যাম্প ফায়ার এবং আদিবাসী নৃত্য দেখার ব্যবস্থাও রয়েছে। ক্যাম্প ফায়ার সঙ্গে আদিবাসী নৃত্য ৩০০০ টাকা , শুধু ক্যাম্প ফায়ার ৬০০ টাকা। চিকেন তন্দুরি কেজিতে ৪০০ টাকা এবং চিকেন পকোড়া কেজিতে ৪০০ টাকা।
advertisement
আউশগ্রামের এই রিসর্টে গেলে জঙ্গল ঘেরা পরিবেশে তো মুগ্ধ হবেনই, তার সঙ্গে আরও বেশ কিছু জায়গা ঘুরে দেখতে পারবেন। তবে রিসর্টের বাইরের জায়গাগুলি দেখতে গেলে আলাদা করে টাকা দিতে হবে। এই রিসর্ট থেকে যেতে পারেন আদুরিয়া জঙ্গল। আদুরিয়া জঙ্গল গেলে দেখা মিলবে ময়ূরের। যাওয়া যেতে পারে কাছেই গুসকরা শহরের কাছে ডোকরা গ্রাম। এই গ্রামে গেলে চোখে পড়বে ডোকরার দারুণ দারুণ নিদর্শন। ডোকরার গয়না থেকে শুরু করে বিভিন্ন মূর্তি পাওয়া যাবে এই গ্রামেই।
advertisement
এছাড়াও ভালকি মাচান অরণ্য সুন্দরী রিসর্ট থেকে স্বল্প দূরত্বে রয়েছে কালিকাপুর রাজবাড়ি। এই রাজবাড়িতেই শুটিং হয়েছে বিভিন্ন সিনেমা এবং টিভি সিরিয়ালের। এবার পুজোতে রিলিজ হওয়া বহুরূপী সিনেমারও শ্যুটিং হয়েছে এই কালিকাপুর রাজবাড়িতেই। এছাড়াও অরণ্যসুন্দরী রিসর্ট থেকে বোলপুর শান্তিনিকেতনের দূরত্ব খুবই কম। বর্ধমান আসানসোল লাইনের ট্রেন ধরে মানকর স্টেশনে নেমে, অটো অথবা টোটো করে কয়েক মিনিটের মধ্যে সহজেই পৌঁছে যেতে পারবেন এই রিসর্টে। এছাড়াও বর্ধমান স্টেশন অথবা মানকর স্টেশন থেকে গাড়িতে যেতে চাইলে, রিসর্টে আগে থেকে জানালে গাড়ির ব্যবস্থাও করা হয়। বুকিংয়ের জন্য যোগাযোগ করতে হবে 98328 28538 এই নম্বরে।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Weekend Trip: হালকা শীতে বেড়ানোর জন্য অন্য স্বাদের জায়গা খুঁজছেন? তাহলে এই ঠিকানা আপনার জন্যই, রইল বিস্তারিত
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement