পরণে লেহঙ্গা, উড়ল আঁচল, ঘরভর্তি লোকের সামনে বউয়ের উদ্দাম নাচ, ক্যাবলা চোখে তাকিয়ে নতুন বর! মুহূর্তেই ভাইরাল Tiktok Video
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
বিয়ের আনন্দে ঠিক রইল না আঁচলেরও !!!
#কলকাতা: ‘একে তো ফাগুন মাস দারুণ এ সময়’ গানের এই জনপ্রিয় লাইন আর ফাগুন মাস মানেই জবরদস্ত বিয়ের আসর ৷ এখন দিনকাল অনেক বদলেছে , আগে বিয়ে মানে ভাবনা ছিল যে বউ সলজ্জ হেসে সালংকরা হয়ে জড়সড় হয়ে বসে থাকবেন ৷ তবে দিনকাল এখন অনেকটাই বদলেছে ৷ ‘কনভেনশানাল’ এই কনের তকমা ছাড়িয়ে এখন কনেরা বিন্দাস ৷ বিয়ের দিনে জড়তা নয় আনন্দ এই বার্তা দিতে মুখিয়ে থাকেন এখনকার মেয়েরা ৷
বাঙালি হোক বা পঞ্জাবি বিয়ের কনেরা নিজেরাই নিজেদের বিয়েতে চুটিয়ে নাচেন ৷ সেরকমই একটি টিকটক ভিডিও বাজার কাঁপাচ্ছে একাধিক সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার হয়েছে সেই ভিডিও ৷ ভিডিওতে শুধু কনে মনের আনন্দে নাচছেন তাই নয়, একেবারে বর ও তার আত্মীয়দরে চমকে দিয়ে নিজের দাপট দেখাচ্ছেন ৷
ভিডিওটি এই মুহূর্তে প্রায় ৪০ লক্ষের কাছাকাছি ভিউ হয়েছে ৷ জনপ্রিয় পঞ্জাবি গানের সুরে শরীর দুলিয়ে নাচছেন নববধূ ৷ সামনে দাঁড়িয়ে থাকা স্বামী খানিকটা ভ্যাবাচ্যাকাই খেয়ে গেছেন সদ্য বিবাহিত স্ত্রী-র নাচের দাপটে ৷ এদিকে বিয়ে বাড়িতে হাজির বাকিরা চুটিয়ে আনন্দ নিচ্ছেন নববধূর নাচের ৷ নাচের দাপটে মাথার ওড়নাও সরে যাচ্ছে সেই খেয়ালও নেই নববধূর ৷ তিনি একেবারে নিজের মস্তিতে ৷ দেখে নিন সোশ্যাল মিডিয়ায় আগুন ঝরানো সেই নববধূর
advertisement
advertisement
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Feb 24, 2020 4:22 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
পরণে লেহঙ্গা, উড়ল আঁচল, ঘরভর্তি লোকের সামনে বউয়ের উদ্দাম নাচ, ক্যাবলা চোখে তাকিয়ে নতুন বর! মুহূর্তেই ভাইরাল Tiktok Video











