advertisement

Rosella Tea: অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর, তীব্র ক্লান্তিতেও সতেজে ভরিয়ে দেবে রোজেলা চা! বাকি গুণাগুণ জানলে মুখেও তুলবেন না অন্যকিছু

Last Updated:

Rosella Tea Health Benefits: সীমান্তবর্তী ব্লক লালগোলা। আর লালগোলাতে ১০০ জন মহিলা তৈরি করছেন রোজেলা ফল। সেখান থেকে তৈরি হচ্ছে চা। যে চা আপনাকে দেবে মানসিক শান্তি।

+
রোজেলা

রোজেলা চায়ের গুণাগুণ

লালগোলা, তন্ময় মণ্ডল: সীমান্তবর্তী ব্লক লালগোলা। আর লালগোলাতে ১০০ জন মহিলা তৈরি করছেন রোজেলা ফল। সেখান থেকে তৈরি হচ্ছে চা। যে চা আপনাকে দেবে মানসিক শান্তি।
মুর্শিদাবাদ জেলার লালগোলা ব্লকে ১০০ জন মহিলা তারা এই ফল চাষ করছেন। মুর্শিদাবাদ জেলা প্রশাসন সম্পূর্ণ ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। রোজেলা ফল সংগ্রহ করে তা নিয়ে যাওয়া হয় বারাসতে, বারাসতে মেশিনে চা তৈরি করে পুনরায় মুর্শিদাবাদে নিয়ে আসা হয় এবং সেখানেই বিক্রি করা হচ্ছে চা। ৩০ টাকা থেকে শুরু করে ৩০০ টাকা পর্যন্ত এই চা বিক্রি করা হয়।
advertisement
advertisement
স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা জানিয়েছেন, “এই চা বর্তমানে বেশ জনপ্রিয়। দৈনন্দিন ব্যস্ততা, মানসিক চাপ, অফিস-স্কুলের কাজের চাপে অনেক সময় শরীর-মন দুটোই ক্লান্ত হয়ে পড়ে। এই ক্লান্তি দূর করতে আমরা কফি বা এনার্জি ড্রিঙ্কসের দিকে ঝুঁকি, কিন্তু এগুলোতে থাকে অতিরিক্ত ক্যাফেইন ও চিনি যা দীর্ঘমেয়াদে ক্ষতিকর।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুষ্টিবিদ দেবাশিস মণ্ডল জানিয়েছেন, প্রাকৃতিক সমাধান হতে পারে রোজেলা চা। লালচে উজ্জ্বল রঙ, টক-মিষ্টি স্বাদ আর ভেষজ গুণে ভরপুর এই চা শুধু সতেজতাই দেয় না, বরং শরীর ও মনের জন্য নিয়ে আসে প্রশান্তি। অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর। রোজেলা ফুলে থাকে অ্যান্থোসায়ানিন ও ভিটামিন সি। এটি শরীর থেকে টক্সিন দূর করে এবং কোষকে সুরক্ষা দেয়। ফলে শরীরে এনার্জি বাড়ে ও ক্লান্তি দ্রুত কেটে যায়। স্ট্রেস কমায় ও মনকে শান্ত করে। রোজেলা চা প্রাকৃতিকভাবে কর্টিসল হরমোন স্ট্রেস হরমোন কমাতে সাহায্য করে। নিয়মিত পান করলে উদ্বেগ কমে যায় এবং মানসিক প্রশান্তি আসে। রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক। উচ্চ রক্তচাপ ক্লান্তি ও মাথা ভার হয়ে যাওয়ার অন্যতম কারণ। রোজেলা চা রক্তনালীকে শিথিল করে, ফলে ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে থাকে। ভাল  ঘুমে সহায়ক হয় এই চা। দিন শেষে এক কাপ রোজেলা চা মস্তিষ্ক ও স্নায়ুকে শান্ত করে। ফলে গভীর ঘুম ও মানসিক প্রশান্তি পাওয়া যায়।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Rosella Tea: অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর, তীব্র ক্লান্তিতেও সতেজে ভরিয়ে দেবে রোজেলা চা! বাকি গুণাগুণ জানলে মুখেও তুলবেন না অন্যকিছু
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement