advertisement

Puja-Recipes-2022: পুজোর আড্ডার সঙ্গে থাক জমজমাটি মাটন ফ্রাই! জিভে জল আনা রেসিপি জেনে নিন!

Last Updated:

Puja-Recipes-2022: পুজোর আড্ডার সঙ্গে খানাপিনা মাস্ট৷ মাংসের স্ন্যাকসের সঙ্গে হালকা মকটেলে যে কোনও দিনের বিকেলের আড্ডা জমে যেতে পারে৷

#কলকাতা: পুজোর আড্ডার সঙ্গে খানাপিনা মাস্ট৷ মাংসের স্ন্যাকসের সঙ্গে হালকা মকটেলে যে কোনও দিনের বিকেলের আড্ডা জমে যেতে পারে৷
কী কী লাগবে
মাটন-৫০০ গ্রাম (বোনলেস ছোট ছোট টুকরো করা)
আদা, রসুন বাটা-দেড় চা চামচ
advertisement
হলুদ গুঁড়ো-১ চা চামচ
লঙ্কা গুঁড়ো-২ চা চামচ
তেল-৪ টেবল চামচ
জল-১ কাপ
নুন-স্বাদ মতো
বেস তৈরির জন্য
তেল-৩ টেবল চামচ
লবঙ্গ-৬,৭টা
দারচিনি-১ ইঞ্চি
ছোট এলাচ-৬,৭টা
গরম মশলা-২ চা চামচ
পেঁয়াজ-১টা (কুচনো)
কাঁচালঙ্কা-৪,৫টা (কুচনো)
কীভাবে বানাবেন-
একটা প্যানে ৪ টেবল চামচ তেল গরম করে মাটন দিয়ে হালকা বাদামি করে ভেজে নিন৷ এর মধ্যে আদা, রসুন বাটা, নুন, কাঁচা লঙ্কা ও হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে মাঝারি আঁচে ৮-১০ মিনিট রান্না হতে দিন৷ তারপর মাংস মশলা সমেত প্রেশার কুকারে দিয়ে ৪-৫ হুইসল ওঠা পর্যন্ত ২০-২৫ সিদ্ধ হতে দিন যাতে মাংস নরম হয়ে আসে৷
advertisement
বেস- আরেকটা প্যানে তেল গরম করে দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ ফোড়ন দিন৷ কাঁচালঙ্কা ও পেঁয়াজ কুচি দিন৷ ৫-৬ মিনিট নেড়েচেড়ে নুন দিন৷ আঁচ একদম কমিয়ে ৬-৮ মিনিট রাখুন যতক্ষণ না পেঁয়াজ নরম হচ্ছে৷ এর মধ্যে মাটন দিয়ে ভাল করে মিশিয়ে নিন৷ এবার গরম মশলা ছড়িয়ে ৭-৮ মিনিট আরও রান্না করুন৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Puja-Recipes-2022: পুজোর আড্ডার সঙ্গে থাক জমজমাটি মাটন ফ্রাই! জিভে জল আনা রেসিপি জেনে নিন!
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement