advertisement

Premature Greying: অকালপক্বতায় অল্প বয়সেই চুল সাদা? মেনে চলুন এই ঘরোয়া রূপটান

Last Updated:

অপুষ্টি এবং বংশগতির ফলে অল্প বয়সেই অনেক সময় মেলানিন উৎপাদন ব্যাহত হয় ৷ তখনই দেখা দেয় অকালপক্বতা (Premature Greying) ৷

আমাদের শরীরে যখন মেলানিন উৎপাদন কমে যায় বা বন্ধ হয়ে যায়, তখনই চুল পাকতে শুরু করে ৷ অপুষ্টি, বংশগতি এবং নানা কারণের  ফলে অল্প বয়সেই অনেক সময় মেলানিন উৎপাদন ব্যাহত হয় ৷ তখনই দেখা দেয় অকালপক্বতা (Premature Greying) ৷ বংশগত ধারায় অকালে চুল পাকার ধাত থাকলে তা পাল্টানো কার্যত অসম্ভব ৷ কিন্তু কিছু স্বাস্থ্যকর নিয়ম তো আমরা অনুসরণ করতেই পারি ৷ আসুন, জেনে নিই সেরকমই কিছু স্বাস্থ্যবিধি, যাতে আমাদের চুল ভাল থাকে ৷ রোধ করা যায় অকালপক্বতা ৷
# চুলের স্বাভাবিক রং ধরে রাখতে আমলকি বা আমলা প্রাকৃতিক অ্যাস্ট্রিনজেন্ট ৷ আমলকির বীজ বার করে সেটি থেঁতো করে চটকে নিন ৷ তার পর ভাল করে সেই মিশ্রণ চুলের গোড়ায় লাগান ৷
# দু ভাগ তেলের নারকেল তেলের সঙ্গে এক ভাগ লেবুর রস মেশান ৷ তার পর ভাল করে সেই মিশ্রণ স্ক্যাল্প ও চুলে মালিশ করুন ৷
advertisement
advertisement
# এক চামচ নারকেল তেলে বেশ কিছু করিপাতা দিয়ে ভাল করে ফুটিয়ে নিন ৷ যত ক্ষণ না পাতাগুলো পুড়ে কালো হয়ে যায়, তত ক্ষণ ফুটিয়ে নিন ৷ এর পর মিশ্রণ ছেঁকে নিয়ে চুলে মালিশ করুন স্নানের আধঘণ্টা আগে ৷ তার পর ভাল করে মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন ৷ সপ্তাহে অন্তত দু বার এটা করুন ৷
advertisement
# স্নানের এক ঘণ্টা আগে পেঁয়াজের পেস্ট স্ক্যাল্পে লাগিয়ে মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন ৷
# অকালপক্কতা ও চুলের অন্যান্য সমস্যায় ভারতীয় সংস্কৃতিতে শিকাকাইয়ের ব্যবহার অনেক দিনের ৷ লোহার পাত্রে রাতভর ভিজিয়ে রাখুন শিকাকাই ৷ সকালে সেই জল ফুটিয়ে ছেঁকে নিন ৷ তার পর সেই মিশ্রণ দিয়ে ভাল করে চুল ধুয়ে ফেলুন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Premature Greying: অকালপক্বতায় অল্প বয়সেই চুল সাদা? মেনে চলুন এই ঘরোয়া রূপটান
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement