advertisement

জানেন কী ঘরে কোন গাছ রাখলে আসবে সৌভাগ্য ?

Last Updated:

সৌভাগ্যকে নিজের কাছে ধরে রাখতে লোকে কতই চেষ্টা করেন ৷ কখনও জোত্যিষের কাছে দৌঁড়ান, তো কখনও ফেং শুই বা বাস্তু বদলে দেন ৷

#কলকাতা: সৌভাগ্যকে নিজের কাছে ধরে রাখতে লোকে কতই চেষ্টা করেন ৷ কখনও জোত্যিষের কাছে দৌঁড়ান, তো কখনও ফেং শুই বা বাস্তু বদলে দেন ৷ কিন্তু জানেন কী, ভারতীয় জোত্যিষ শাস্ত্রে রয়েছে এমন কিছু গাছের নাম, যা ঘরে রাখলে আপনার ঘরে সৌভাগ্য নাকি আসবেই ৷ তবে এই গাছগুলো নাকি শুধু রাখলেই চলবে না, নিতে হবে যত্ন !
বাস্তুতন্ত্র মতে ‘মানি প্ল্যান্ট’ নাকি খুবই সৌভাগ্যদায়ী গাছ ৷ এই গাছ নাকি ঘরে রাখলে, সারা ঘরে এক পজেটিভ এনার্জি সরবরাহ হয় ৷ যার ফলে ঘর থেকে নেগেটিভ এনার্জি দূর হয়ে, সৌভাগ্যকে দীর্ঘস্থায়ী করে ৷ ঘরে মানি প্ল্যান রাখলে, নিয়মিত পরিষ্কার করুন ৷ লাল হয়ে যাওয়া পাতা গুলো ফেলে দিন ৷ কাচা দুধ দিয়ে পাতাগুলোকে পরিষ্কার করুন !
advertisement
ঘরে রাখতে পারেন ইমিটেশন বাঁশ গাছ ৷ যেকোনও নার্সারিতে সহজেই পাবেন এই গাছ ৷ ছোট্ট টবে লাগাতে পারেন ৷ ঘরের কোন ঘেষে, এই গাছ করুন !
advertisement
একটি কাচের বাটিতে পরিষ্কার জলে গোলাপের পাপড়ি ছড়িয়ে রাখুন ৷ এই পাপড়ি ভরা পাত্রটি রাখুন বসার ঘরে ৷ এর ফলে ঘর থেকে নেগেটিভ এনার্জি দূর হবে ৷ গোলাপের জায়গায় বেল বা জুঁই ফুলও ব্যবহার করতে পারেন ৷
advertisement
বনসাই করা বট গাছ রাখুন ঘরে ৷ গাছটি এমন জায়গায় রাখুন ৷ যেখানে আলো-বাতাস খেলা করে ৷ নিয়মিত পরিষ্কার করুন বনসাই ৷ বাস্তু শাস্ত্র মতে বট গাছ সমৃদ্ধি এনে দেয় ৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
জানেন কী ঘরে কোন গাছ রাখলে আসবে সৌভাগ্য ?
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement