advertisement

খুব ঘাম হচ্ছে ? জেনে নিন কোন রোগের উপসর্গ

Last Updated:

খুব গরম পড়লে বা খুব পরিশ্রম করলে ঘাম হওয়াটা স্বাভাবিক ৷ কিন্তু অযথা যদি ঘানম হয় তাহলে চিন্তার কারণ ৷ অনেকেই ঘামেন

#কলকাতা: খুব গরম পড়লে বা খুব পরিশ্রম করলে ঘাম হওয়াটা স্বাভাবিক ৷ কিন্তু অযথা যদি ঘানম হয় তাহলে চিন্তার কারণ ৷ অনেকেই ঘামেন বেশি৷ বসে বসেই অনেকের হাত ঘেমে যায়, আবার অনেকের পা-ও ঘামে ৷ আমরা এই সবকে খুব একটা পাত্তা দিই না ৷ কিন্তু চিকিৎসকরা বলছেন, এই ঘাম হওয়া রোগের উপসর্গ ৷ তাঁদের কথায়, বিশেষ কিছু রোগের উপসর্গ এই অযথা ঘাম হওয়া !
১. রক্তের শর্করার ওঠনামা করা ডায়াবেটিসে খুব স্বাভাবিক। ডায়াবেটিস রোগে স্নায়ুর ক্ষতি হয়। এসব কারণে এই রোগীদের প্রচুর ঘাম হতে পারে। তাই অযথা ঘাম হলে, প্রথমেই রক্তের শর্করা পরীক্ষা করুন ৷ দরকার পড়লে চিকিৎসকের সাহায্য নিন৷
২. যখন হার্ট রক্ত পাম্প করতে অসুবিধা বোধ করে, তখন অনেক বেশি চাপ বোধ হয়। এটি অতিরিক্ত ঘামের কারণ হয়। বেশি ঘাম হৃদরোগের একটি লক্ষণ। চিকিৎসকের কথা, বিনা কারণে ঘাম হলে অবশ্যই ডাক্তার দেখান ৷ অনেক সময় হৃদপিন্ডে সমস্যা হলে এরকম হতে পারে ৷
advertisement
advertisement
৩. অনেক সময় অতিরিক্ত উদ্বেগের সময় ঘাম হয়। উদ্বেগ চাপযুক্ত হরমোনকে বাড়িয়ে দেয়। এতে বেশি ঘাম হয়। তাই যারা মানসিক চাপে ভুগছেন, তারা ডাক্তারের পরামর্শ নিন ৷
৪. মেনোপজের (ঋুতস্রাব দীর্ঘমেয়াদি শেষ) সময় অনেক নারীরই হট ফ্লাস ও ঘামের সমস্যা হয়। বুক ও ঘাড়ে বেশি ঘাম হয়।
৫) রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়লেও ঘাম হয় ৷ তাই রক্ত পরীক্ষা করে তা জেনে নিন ৷ দরকারে ডাক্তার দেখান ৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
খুব ঘাম হচ্ছে ? জেনে নিন কোন রোগের উপসর্গ
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE

ছবি

আরও দেখুন
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement