advertisement

Home Cooked Food: হোটেলে মিলছে বাড়ির খাবারের স্বাদ, দামও বাজেটে! মহিলা পরিচালিত মালদহর হোটেলে উপচে পড়া ভিড়

Last Updated:

হোটেলের খাওয়া মানেই তেল-ঝাল-মশলা? এই ধারণা মুছে ফেলুন! মালদহর মহিলাচালিত হোটেলে মিলছে বাড়ির খাবারের স্বাদ! স্বাস্থ্যকর এবং বাজেটের মধ্যেও।

+
স্বনির্ভর

স্বনির্ভর গোষ্ঠীর মহিলা পরিচালিত খাবার হোটেল 

মালদহ, জিএম মোমিন: বাড়ির হেঁশেলের স্বাদ এবার হোটেলে। স্বল্প দামে স্বাস্থ্যকর খাবারের টানে মালদহর জেলা প্রশাসনিক ভবন চত্বর এলাকায় ভিড় জমাচ্ছেন খাদ্য রসিকরা। মালদহের ইংরেজবাজারের কোতওয়ালি এলাকার ১১ জন মহিলা দ্বারা পরিচালিত ‘ময়ূরী’ স্বনির্ভর গোষ্ঠীর দল। প্রথমদিকে প্রায় পাঁচ থেকে সাত বছর নার্সারির কাজ করতেন দলের মহিলারা। পরে সেই কাজের সুযোগ কমে যাওয়ায় বেশ কিছুদিন বাড়িতেই বসে থাকতে হয়। ২০১৭ সালে রাজ্য সরকারের আনন্দধারা প্রকল্পের সহায়তায় নতুন করে উদ্যোগ নেন গোষ্ঠীর সদস্যরা। প্রথমে গ্রাম উন্নয়ন ভবনে রান্না করে খাবার সরবরাহের কাজ শুরু হয়। ধীরে ধীরে সেই ছোট উদ্যোগই বড় আকার নেয় এবং বর্তমানে তা ছোট দোকান থেকে পূর্ণাঙ্গ খাবার হোটেল ব্যবসায় পরিণত হয়েছে।
গোষ্ঠীর দলনেত্রী পিংকি হালদার জানান, “গোষ্ঠীর সদস্যরা দল থেকে প্রায় ৩০ হাজার টাকা ঋণ নিয়ে এই ব্যবসা শুরু করেন। এখন হোটেলে রান্না ও বিক্রির কাজ করে প্রত্যেক সদস্য মাসে ৫-৭ হাজার টাকা আয় করছেন। শুধু তাই নয়, ঋণ পরিশোধের ক্ষেত্রে সরকারের তরফে অর্ধেক টাকা ছাড় পাওয়ায় অনেক সুবিধা হয়েছে।”
মাছ-ভাত, রুটি, মাংস-সহ বিভিন্ন পদ মেলে এই হোটেলে, দাম ৫০ থেকে ৩০০ টাকার মধ্যে। দুপুর  থেকে রাত…খাদ্য রসিকদের ভিড় জমছে হোটেলে। খাদ্যরসিক অজয় কুমার বরুয়া জানান, “কাজের ফাঁকে প্রতিদিন এখানে খেতে আসি। কখনও রুটি আবার কখনও ভাত। খুব স্বল্প দামে বাড়ির খাবারের স্বাদ মেলে।”
advertisement
advertisement
এই গোষ্ঠীর সদস্যদের মধ্যে রয়েছেন টুম্পা মণ্ডল পাহাড়ি, চুমকি হালদার, শ্যামলী হালদার, অঞ্জলি পাহাড়ি-সহ আরও অনেকে। অধিকাংশই গৃহবধূ। তাঁদের স্বামীরা কেউ শ্রমিক, কেউ মাছ বিক্রেতা, কেউ রংয়ের কাজ করেন বা পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করেন। একসময় বাড়িতে বসে থাকা এই মহিলারা আজ নিজেদের উদ্যোগে স্বনির্ভরতার পথে এগিয়েছেন। শহরের মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন স্বল্প দামে বাড়ির হেঁশেলের স্বাস্থ্যকর খাবার।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Home Cooked Food: হোটেলে মিলছে বাড়ির খাবারের স্বাদ, দামও বাজেটে! মহিলা পরিচালিত মালদহর হোটেলে উপচে পড়া ভিড়
Next Article
advertisement
'৬০ লাখ 'ডিলিট' ভোটারদের ফিরিয়ে এনেই ভোট করতে হবে...' জ্ঞানেশ কুমারদের সঙ্গে বৈঠকে দাবি সেলিমের
'৬০ লাখ ভোটারদের ফিরিয়ে এনেই ভোট করতে হবে...' জ্ঞানেশ কুমারদের সঙ্গে বৈঠকে দাবি সেলিমের
  • নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সর্বদলীয় বৈঠকে বড় দাবি জানাল সিপিআইএম। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহাম্মদ সেলিম জানান, প্রশাসনিক আধিকারিকদের গাফিলতিতে সমস্যা হয়েছে এটা স্বীকার করেছে ফুল বেঞ্চ। তিনি বলেন, দলের তরফে সিপিএমএম দাবি রেখেছে, "নির্বাচন কমিশনকে তার সম্মান বজায় রাখতে হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement