advertisement

BPFT2017: শান্তনু-নিখিলের পোশাকে র‍্যাম্প মাতালেন সিদ্ধার্থ মালহোত্রা

Last Updated:

এবছর এই ফ্যাশন ট্যুরের থিম ‘Style- More Thank You Think’ ৷

#কলকাতা: শহরে ফ্যাশন শো তো প্রায়শই দেখা যায় ৷ কিন্তু ‘ফ্যাশন ট্যুর’ বলতে যা বোঝায়, তা প্রতি বছর এশহরে একবারই আসে ব্লেন্ডার্স প্রাইড ফ্যাশন ট্যুর-র হাত ধরে ৷ সম্প্রতি শহরের এক পাঁচতারা হোটেলে আয়োজিত হয়েছিল জনপ্রিয় এই ফ্যাশন শো-এর কলকাতা পর্ব ৷
Sidharth Malhotra-BPFT 2017
Blenders Pride Fashion Tour 2017 copy
advertisement
এবছর এই ফ্যাশন ট্যুরের থিম ‘Style- More Thank You Think’ ৷ ডিজাইনার নিখিল থাম্পি, শান্তনু এবং নিখিলের কালেকশনের পাশাপাশি এই শো-র সবচেয়ে বড় আকর্ষণ ছিল শো-স্টপার অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ৷ বর্তমান তরুণ সমাজের কেন তিনি হার্টথ্রব, সেটা তাঁর স্টাইল ওয়াকেই বুঝিয়ে দিলেন সিদ্ধার্থ ৷ শান্তনু-নিখিলের ঝলমলে কালেকশন এবং র‍্যাম্পে সিদ্ধার্থ , দু’জনকে দেখেই মু্গ্ধ দর্শকরা ৷
advertisement
BPFT 2017-Kolkata copy
Blenders-Pride-fashion-Tour
BPFT Kolkata
IMG_3196
শো স্টপার সিদ্ধার্থ বলেই এমনটা ভাবার নেই যে এবারের কালেকশন ছিল শুধুমাত্র পুরুষদের জন্য ৷ ডিজাইনার জুটি শান্তনু এবং নিখিল পোশাক তৈরি করেছেন নারী-পুরুষ দু’জনের জন্যই ৷ শো শেষে সিদ্ধার্থ তো বলেই দিলেন, দেখে মনে হচ্ছে এটা যেন কোনও ‘রেজিমেন্ট’ কালেকশন ৷ জাহাজের নাবিক বা ক্যাপ্টেনের পোশাকের ধাঁচেই পোশাক ডিজাইন করেছেন শান্তনু ও নিখিল ৷ যদিও তার মধ্যে রয়েছে আরও অনেক চমক ৷
advertisement
BPFT 2017 copy
নারী-পুরুষ সবার জন্যই আলাদা ধরণের কিছু করার চেষ্টা করেছেন ডিজাইনার শান্তনু এবং নিখিল ৷ যার মধ্যে বন্ধ গলা থেকে লম্বা শেরওয়ানির কালেকশন বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে ৷ পাশাপাশি নেহরু কলার, হ্যান্ডক্রাফ্টেড কয়েন বাটন, ব্রুচেস-এর উপস্থিতি ডিজাইনার জুটির এই কালেকশনকে আলাদা মাত্রা দিয়েছে ৷ মডেলদের র‍্যাম্প ওয়াকের পাশাপাশি কাব্য ত্রেহান এবং কামাক্ষী খন্নার ফিউশন ব্যান্ডও জমিয়ে দিয়েছিল এদিনের শো ৷ তবে এখানেই শেষ হচ্ছে না ব্লেন্ডার্স প্রাইড ফ্যাশন শো-র এবছরের সফর ৷ কলকাতার পর এবার পরবর্তী ডেস্টিনেশন মুম্বই (৯ ডিসেম্বর) এবং বেঙ্গালুরু (২০ ডিসেম্বর) ৷
advertisement
Sidharth Malhotra
Singer Kamakshi Khanna Singer Kamakshi Khanna
Sidharth Malhotra's interview: Disha Basu
Photos & Story: Siddhartha Sarkar
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
BPFT2017: শান্তনু-নিখিলের পোশাকে র‍্যাম্প মাতালেন সিদ্ধার্থ মালহোত্রা
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement