advertisement

Durga Puja: রাজগঞ্জ ব্লকের শিকারপুরে দেবী দুর্গা পূজিত হন ভিন্ন রূপে

Last Updated:

প্রায় ৫৬ বছর ধরে মন্থনীমাতার মন্দিরে দুর্গার পৃথক বিগ্রহ স্থাপন করে একইসঙ্গে দুর্গা ও মন্থনীমাতার পূজা চলে আসছিল। তবে এবারে ভাঙছে সেই দীর্ঘ প্রথা

+
উমার

উমার আরাধনা

জলপাইগুড়ি, সুরজিৎ দে: জলপাইগুড়ির বেলাকোবার মন্থনীপাড়ায় দুর্গাপুজোর ভিন্ন ছবি। এখানে দেবী দুর্গা মহিষাসুরমর্দ্দিনী রূপে পূজিত হন না, পূজিত হন দেবী চৌধুরাণী রূপে। স্থানীয়দের বিশ্বাস, মন্থনীমাতা আসলে বাংলাদেশের রংপুরের মন্থনা এস্টেটের জমিদার জয়দুর্গা দেবী চৌধুরাণী। ইংরেজ শাসনকালে প্রজাদের উপর অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তিনি হয়ে উঠেছিলেন মানুষের আশ্রয়স্থল। সেই থেকেই তাঁকে মহীয়সী নারী হিসেবে পুজো করা হয়।
প্রায় ৫৬ বছর ধরে মন্থনীমাতার মন্দিরে দুর্গার পৃথক বিগ্রহ স্থাপন করে একইসঙ্গে দুর্গা ও মন্থনীমাতার পূজা চলে আসছিল। তবে এবারে ভাঙছে সেই দীর্ঘ প্রথা। দুর্গাপুজোকে সর্বজনীন রূপ দিতে মন্দির প্রাঙ্গণের পরিবর্তে, বাইরে হাটের ফাঁকা জমিতে নির্মিত মণ্ডপে হবে দুর্গাপুজো। তবে মন্দিরে নিত্যপূজিতা থাকবেন মন্থনীমাতা। এলাকার প্রবীণরা জানান, দেবী চৌধুরাণীর নামের সঙ্গেই  যুক্ত জয়দুর্গা। তাই দুর্গার সঙ্গে তাঁর আরাধনা যুগ যুগ ধরে চলে আসছে। তবে এবার গ্রামের মানুষের ইচ্ছেতেই আলাদা দুর্গামণ্ডপের আয়োজন করা হয়েছে। নির্ধারিত নিয়ম অনুযায়ী এবারও দুর্গাপুজোর সূচনা হবে মন্থনীমাতার পূজার মাধ্যমে। এরপর গ্রামঠাকুর ও হরিমন্দিরে পূজা সমাপন করে আলাদা মণ্ডপে শুরু হবে দুর্গার পূজা।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Durga Puja: রাজগঞ্জ ব্লকের শিকারপুরে দেবী দুর্গা পূজিত হন ভিন্ন রূপে
Next Article
advertisement
BAFTA 2026: ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
  • মণিপুরী ভাষার সিনেমা "বুং" পেল BAFTA পুরস্কার

  • সেরা শিশু ও পারিবারিক ছবির (Best Children’s & Family Film) জন্য বাফটা সম্মান

  • ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement