advertisement

West Bengal News: ফের কেন্দ্রীয় বরাদ্দ পেল রাজ্য, 'দু'বছর পর' ৩৯১ কোটি টাকা এল গ্রামীণ স্বাস্থ্য মিশনের তহবিলে

Last Updated:

West Bengal News: এবার এল সুখবর। রাজ্যকে তিনশো একানব্বই কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক রাজ্যকে দিচ্ছে ৩৯১ কোটি টাকা। গত দু'বছর ধরে এই কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যকে টাকা বরাদ্দ বন্ধ রাখা হয়েছিল।

কেন্দ্রীয় বরাদ্দ পেল রাজ্য
কেন্দ্রীয় বরাদ্দ পেল রাজ্য
কলকাতা: এবার এল সুখবর। রাজ্যকে তিনশো একানব্বই কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক রাজ্যকে দিচ্ছে ৩৯১ কোটি টাকা। গত দু’বছর ধরে এই কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যকে টাকা বরাদ্দ বন্ধ রাখা হয়েছিল।
সূত্রের খবর, কেন্দ্রীয় শর্ত না মানার অভিযোগে টাকা বন্ধ রেখেছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। অবশেষে চলতি অর্থ বর্ষের প্রথম কিস্তির টাকা পেল রাজ্য। গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলির পরিকাঠামোর মান উন্নয়ন, সুস্বাস্থ্যকেন্দ্র গঠন-সহ একাধিক ক্ষেত্রে এই কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহার করা হয়।
advertisement
advertisement
এর আগে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের টাকা বরাদ্দ চেয়ে রাজ্যের তরফে চিঠিও দেওয়া হয় কেন্দ্রকে। চলতি অর্থ বর্ষে প্রথম কিস্তির টাকা পাওয়ায় এবারে নিয়মিত টাকা এই প্রকল্পে কেন্দ্রের থেকে পাওয়া যাবে বলেই রাজ্য আশাবাদী। এই প্রকল্পের জন্য বরাদ্দ প্রথম কিস্তির ৩৯১ কোটি টাকা চলতি অর্থ বর্ষের প্রথম কিস্তি হিসাবে দেওয়া হবে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক চিঠি দিয়ে রাজ্যকে জানিয়েছে বলেই নবান্ন সূত্রে খবর।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal News: ফের কেন্দ্রীয় বরাদ্দ পেল রাজ্য, 'দু'বছর পর' ৩৯১ কোটি টাকা এল গ্রামীণ স্বাস্থ্য মিশনের তহবিলে
Next Article
advertisement
WB Assembly Election 2026: ভোটের মুখে কড়া নজরদারি! মালদহের রতুয়ায় নাকা চেকিংয়ে উদ্ধার ১৫ লক্ষ টাকা
ভোটের মুখে কড়া নজরদারি! মালদহের রতুয়ায় নাকা চেকিংয়ে উদ্ধার ১৫ লক্ষ টাকা
  • বৈধ নথি দেখাতে না পারায় উদ্ধার হওয়া সম্পূর্ণ টাকাই বাজেয়াপ্ত করা হয়েছে

  • সংশ্লিষ্ট ব্যক্তিরা টাকার বৈধ উৎস সংক্রান্ত কোনও নথিপত্র দেখাতে পারেননি

  • নির্বাচনকে ঘিরে এই ধরনের নগদ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement