advertisement

Mamata Banerjee: জয়ী বিধায়কদের ধরে রাখাই লক্ষ্য? ফল বেরনোর আগে আজ জরুরি বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় 

Last Updated:

আশঙ্কা করা হচ্ছে, নানা প্রলোভনে জেতা আসন নিয়ে পদ্ম শিবিরে ঝুঁকতে পারেন অনেক জয়ী তৃণমূল বিধায়ক। তাঁদের আটকানোর জন্যে এই বৈঠকে বার্তা দিতে পারেন দলনেত্রী।

Abir Ghoshal
#কলকাতা: ভোট শেষ। এ বার অপেক্ষা রেজাল্ট বেরনোর (Bengal Election Results 2021)। তার আগে দলীয় প্রার্থীদের নিয়ে আজ বিশেষ বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভারচুয়াল এই বৈঠকে হাজির থাকতে বলা হয়েছে দলের সমস্ত প্রার্থীদের।ঠিক কী কারণে জরুরি বৈঠক ডাকলেন মমতা বন্দোপাধ্যায়? সূত্রের খবর, মমতা বন্দোপাধ্যায় প্রার্থীদের দু’টি বিষয় বলবেন। প্রথম, জেতার পরে হঠাৎ করে সিদ্ধান্ত বদল করে দল বদলে ফেলবেন না। সরাসরি যা বোঝানোর চেষ্টা করা হয়েছে জিতে পদ্ম শিবিরে নাম লেখাবেন না। দ্বিতীয়, আগামী রবিবার কাউন্টিং এজেন্ট যাঁরা থাকবেন তাঁরা সব বিষয়ে যথাযথ নজর রাখবেন। এক ইঞ্চি ভুল করা যাবে না কাউন্টিং হলে।
advertisement
রাজনৈতিক মহলে জোর আলোচনা বিজেপির সঙ্গে তৃণমূলের প্রাপ্ত আসনের ব্যবধান বেশি না হলে সমস্যা হতে পারে তৃণমূলের। কী সমস্যা? আশঙ্কা করা হচ্ছে, নানা প্রলোভনে জেতা আসন নিয়ে পদ্ম শিবিরে ঝুঁকতে পারেন অনেক জয়ী তৃণমূল বিধায়ক। তাঁদের আটকানোর জন্যে এই বৈঠকে বার্তা দিতে পারেন দলনেত্রী। ঘাস ফুল শিবিরের অনেক নেতাই বলছেন, এই ভোটে বুথ এক্সিট পোল যাই বলুক না কেন, তাঁদের জয় নিয়ে সংশয় নেই। অনেক নেতাই বলছেন তাঁদের ঝুলিতে ১৯০ আসন আসতে চলেছে। এর পাশাপাশি জয় নিয়ে সংশয় না থাকলেও অনেকেই বলছেন, ১৭০ এর মধ্যে আসন থাকলে চলতে পারে বিধায়ক কেনাবেচার লড়াই। তাই জয়ের পরে তৃণমূলেই থাকছি, এই বার্তা শুনে নিতে চাইছেন বা নিশ্চিত হতে চাইছেন জোড়া ফুল শিবির।
advertisement
advertisement
ভোট মেটার পরে, রেজাল্ট নিয়ে আগেই সাবধান করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন কাউন্টিং সেন্টারে যেন যথাযথ নজর রাখা হয়। এমনকি ডিউটি রোস্টার করা হয়েছিল। এই বৈঠক হওয়ার কথা ছিল আগামিকাল। যদিও সেটি এগিয়ে আনা হয়েছে। আজকের বৈঠকে হাজির থাকার কথা বেশ কিছু শীর্ষ নেতার। মমতা বন্দ্যোপাধ্যায় আজ যা নির্দেশ দেবেন তার প্রেক্ষিতেই পরবর্তী রণকৌশল ঠিক করতে চায় জোড়াফুল শিবির। তবে সব দিকে নজর রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা আজ বৈঠক থেকে জানিয়ে দেওয়া হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: জয়ী বিধায়কদের ধরে রাখাই লক্ষ্য? ফল বেরনোর আগে আজ জরুরি বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় 
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement