advertisement

West Bengal Covid 19 Update: চিন্তা বাড়াচ্ছে কলকাতা- উত্তর চব্বিশ পরগণা, রাজ্যের করোনা চিত্রে বদল নেই

Last Updated:

রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৯৮২ জন (West Bengal Covid 19 Update)৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
#কলকাতা: রাজ্যের করোনা চিত্র খুব একটা বদলালো না৷ গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় হাজারের কাছাকাছিই রয়েছে৷ মৃত্যু হয়েছে ১৩ জনের৷ পাশাপাশি কলকাতা এবং উত্তর চব্বিশ পরগণাতেও করোনা পরিস্থিতি এখনও যথেষ্ট উদ্বেগজনকই রয়েছে (Covid 19 in Bengal)৷
গত চব্বিশ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ২৭২ জন৷ উত্তর চব্বিশ পরগণায় আক্রান্তের সংখ্যা ১৪৮ (Covid 19 in Kolkata Update)৷ কলকাতা এবং উত্তর চব্বিশ পরগণায় মৃত্যু হয়েছে যথাক্রমে চার জন এবং পাঁচ জনের৷
advertisement
advertisement
রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৯৮২ জন৷ শুক্রবারের তুলনায় এ দিন রাজ্যের পজিটিভিটি রেটও সামান্য বেড়ে হয়েছে ২.০৮ শতাংশ৷
পুজোর পর থেকেই রাজ্যে সংক্রমণের হার ঊর্ধ্বমুখী৷ সবথেকে খারাপ পরিস্থিতি কলকাতার৷ কলকাতায় সংক্রমণ নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফেও রাজ্য প্রশাসনকে সতর্ক করা হয়েছে৷ এই পরিস্থিতির মধ্যেও রবিবার থেকে কলকাতা এবং শহরতলিতে লোকাল ট্রেন পরিষেবা শুরু হয়ে যাচ্ছে৷ আবার দুর্গা পুজোর মতোই কালী পুজোতেও নাইট কারফিউয়ের নির্দেশ শিথিল করছে প্রশাসন৷ এই পরিস্থিতিতে রাজ্যের করোনা পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নিয়ে রীতিমতো শঙ্কায় স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং চিকিৎসকরা৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Covid 19 Update: চিন্তা বাড়াচ্ছে কলকাতা- উত্তর চব্বিশ পরগণা, রাজ্যের করোনা চিত্রে বদল নেই
Next Article
advertisement
Iran USA War Update: বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
  • এবার মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিকে নিশানা করবে ইরান?

  • মাইক্রোসফট, মেটা, ইন্টেল-এর মতো সংস্থায় হামলার হুঁশিয়ারি৷

  • বুধবার রাত থেকেই হামলা, চরম হুঁশিয়ারি তেহরানের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement