advertisement

বাবুল সুপ্রিয়-র থাপ্পড় মারার ভিডিও ভাইরাল, বাবুল বললেন থাপ্পড় তিনি মারেননি

Last Updated:

বাবুল সুপ্রিয়-র দাবি তিনি থাপ্পড় মারেননি, শুধু থাপ্পড় মারছেন দেখিয়েছেন৷

#কলকাতা: পশ্চিমবঙ্গের টালিগঞ্জ সিটের বিধানসভা প্রার্থী বাবুল সুপ্রিয় এক ব্যক্তিকে থাপ্পড় মারা নিয়ে একেবার উত্তাল পরিস্থিতি৷ এই ঘটনা ঘটেছে বিজেপি অফিসে৷ এই ঘটনার ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷ এই ভিডিও ভাইরাল হওয়ার পর কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে বিবৃতি জারি করতে হয়েছে৷ তিনি জানিয়েছেন তিনি আদৌ থাপ্পড় মারেননি , শুধু থাপ্পড় মারছেন এরকম দেখিয়েছেন৷
টালিগঞ্জ নির্বাচন ক্ষেত্রের রাণীকুঠি এলাকার বিজেপি দফতরে এই ঘটনা ঘটেছে৷ এই অফিসেই ছিলেন৷ কেন্দ্রীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী দোলযাত্রা উৎসবে অংশ নিয়েছিলেন৷ এরপরেই একটি ভিডিও ভাইরাল হয়৷ যেখানে দেখা যায় বাবুল সুপ্রিয় এক ব্যক্তিকে থাপ্পড় মারেন৷ এক ব্যক্তি তাকে বারবার ক্যামেরার সামনে আসার জন্য জোরাজুরি করছিলেন৷ সেখানেই এই ঘটনা ঘটে৷
advertisement
বাবুল সুপ্রিয়-র ভিডিও ভাইরাল হতেই বয়ান দেন বাবুল সুপ্রিয়৷ তিনি জানিয়ে দেন তিনি মোটেও থাপ্পড় মারেননি৷ খালি থাপ্পড় দেখিয়েছিলেন৷ এখন বিজেপি খতিয়ে দেখছে যে ব্যক্তি থাপ্পড়ের অভিযোগ তুলছে সে তৃণমূলের নাকি বিজেপিতে থাকা কেউ অর্থাৎ বিভীষণ৷
advertisement
পশ্চিমবঙ্গ বিধানসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ সিট নন্দীগ্রাম৷ সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়র সঙ্গে সম্মুখ সমরে শুভেন্দু অধিকারি৷ ১ এপ্রিল সেখানে দ্বিতীয় পর্বের ভোট৷ ২৭ মার্চ ৩০ টি সিটে ভোট হয়েছে৷ সেখানে ৮৪.৬৩ শতাংশ ভোট পড়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বাবুল সুপ্রিয়-র থাপ্পড় মারার ভিডিও ভাইরাল, বাবুল বললেন থাপ্পড় তিনি মারেননি
Next Article
advertisement
Yuva Sathi Scheme: ১ এপ্রিল থেকেই মিলবে যুবসাথীর ১৫০০ টাকা, আবেদনের জন্য কবে থেকে শিবির? বড় ঘোষণা মমতার
১ এপ্রিল থেকেই মিলবে যুবসাথীর ১৫০০ টাকা, আবেদনের জন্য কবে থেকে শিবির? বড় ঘোষণা মমতার
  • ১৫ অগাস্ট নয়, আগামী ১ এপ্রিল থেকেই যুবসাথী প্রকল্পের ভাতা দেওয়া শুরু করবে রাজ্য সরকার৷ এ দিন নবান্নে সাংবাদিক বৈঠক করে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement