advertisement

ভারতীয় পেনাল কোডের থেকেও কড়া আইন, নয়া গণপিটুনি বিরোধী আইন প্রসঙ্গে জানালেন মমতা

Last Updated:

এই আইনকে গণআন্দোলনের পর্যায়ে নিতে হবে',বিধানসভায় জানিয়েছেন মমতা

# কলকাতা : গণপিটুনি রুখতে আজ নয়া বিল পাশ হয়েছে রাজ্যসভায় ।রাজ্যপালের অনুমতি নিয়েই গণপিটুনি বিল পেশ করা হয়েছে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি তিনি জানিয়েছেন গণপিটুনি নিয়ে কেন্দ্র বিল আনেনি, তাই রাজ্যে বিল আনতে হচ্ছে। কেন্দ্র যথাযথ বিল আনেনি বলেই এই বিল এনেছে রাজ্য ।
বিল পেশের আগে বিভিন্ন রাজ্যের কাছে গণপিটুনি নিয়ে তথ্য তলব করা হলেও কোনও রাজ্যের থেকেই  যথাযথ তথ্য মেলেনি, জানিয়েছেন মমতা । 'ধর্মের নামে মানুষ হত্যা করা হলে তা সভ্যতার অবক্ষয়; কেউ ছেলেধরা হলে তাকে পুলিশের হাতে দিন,পুলিশ-প্রশাসন তার কাজ করবে', মন্তব্য করেছেন মমতা ।
গণপিটুনি বিলে সমর্থন জানিয়েছেন বিরোধীরাও ও তাঁদের ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।
advertisement
advertisement
রাজ্যে গণপিটুনি নিয়ে কড়া আইন আনতে আজ বিধানসভায় পেশ হয়েছে নয়া বিল । ভারতীয় পেনাল কোডের থেকেও কড়া আইন হবে, বিধানসভায় দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ও দোষ প্রমাণ হলে ৫ লক্ষ টাকা বা তার বেশি ক্ষতিপূরণও দিতে হতে পারে । 'শান্তি-সম্প্রীতি সুনিশ্চিত করতে চাই আমরা,এই আইনকে গণআন্দোলনের পর্যায়ে নিতে হবে',বিধানসভায় জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ভারতীয় পেনাল কোডের থেকেও কড়া আইন, নয়া গণপিটুনি বিরোধী আইন প্রসঙ্গে জানালেন মমতা
Next Article
advertisement
Bhuvneshwar Kumar: ২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
  • ২০০ উইকেট ভুবনেশ্বর কুমারের

  • আইপিএলের প্রথম পেসার হিসাবে ২০০ উইকেট নিলেন ভুবনেশ্বর

  • এই নজির আর কোনও ফাস্ট বোলারের নেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement