advertisement

‘‘ বিজয় হাজারের ফাইনালে পরিকল্পনার অভাব ছিল ’’.. বাহুতুলে ও ওঝার সমালোচনায় লক্ষ্মী

Last Updated:

আরও একটা মরশুম ট্রফিহীন বাংলা। ব্যর্থতার কারণ খুঁজলেন প্রাক্তন অধিনায়ক।

#কলকাতা: আরও একটা মরশুম ট্রফিহীন বাংলা। ব্যর্থতার কারণ খুঁজলেন প্রাক্তন অধিনায়ক। কোচ বাহুতুলে ও ওঝার সমালোচনায় লক্ষ্মীরতন শুক্লা। ফাইনালে পরিকল্পনার অভাব ছিল বলেই হার, মনে করেন তিনি। মনোজের অধিনায়কত্ব নিয়ে আশাবাদী লক্ষ্মী।
মরশুম জুড়ে ধারাবাহিকতার অভাব ছিল না। জুনিয়র-সিনিয়র কম্বিনেশনে দলও তৈরি ছিল। মাঠে নেমে কাজ করেছিলেনও সৌরভও। তবে সাফল্যের খাতায় সেই শূন্যতা। কারণ, রঞ্জিতে গুরুত্বপূর্ণ সময় পয়েন্ট নষ্ট। সহজ ম্যাচে হার। আবার দুরন্ত খেলে বিজয় হাজারের ফাইনালে উঠেও চাপের মুখে স্নায়ুরচাপ ধরে রাখতে না পেরে হার। বিগত বছরগুলোর মতো এবারও ট্রফিহীন বাংলা। কিন্তু এই ব্যর্থতার পিছনে কারণ কি? প্রাক্তন অধিনায়ক লক্ষ্মীরতন শুক্লার মতে, বাহুতুলের পরিকল্পনার অভাব আর ওঝার মতো স্পিনারকে সারা মরশুম দলের সঙ্গে বয়ে আখেরে ক্ষতিই হয়েছে দলের।
advertisement
কোচ-ওঝার সমালোচনা করলেও, মনোজের অধিনায়কত্ব নিয়ে প্রশংসা লক্ষ্মীর গলায়। আগামী মরশুমের জন্য দলকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভূমিপুত্র স্পিনার ও কোচের পক্ষে সওয়াল করলেন বিজয় হাজারে জয়ী বঙ্গ অধিনায়ক।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘‘ বিজয় হাজারের ফাইনালে পরিকল্পনার অভাব ছিল ’’.. বাহুতুলে ও ওঝার সমালোচনায় লক্ষ্মী
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement