advertisement

Kolkata Traffic Update: টানা বৃষ্টিতে সন্ধেবেলাও শহর জুড়ে যানজট, ভোগান্তি! জল জমেছে বিমানবন্দরের ভিতরেও

Last Updated:

প্রায় সারাদিন ধরেই কখনও ভারী, কখনও হাল্কা বৃষ্টি চলেছে৷ সন্ধের পরও বৃষ্টির পরিমাণ কমেনি৷

সকালের পর সন্ধেবেলাও যানজট৷
সকালের পর সন্ধেবেলাও যানজট৷
সকালের পর রাত৷ বৃষ্টির জেরে শহর জুড়ে চরম ভোগান্তি৷ কলকাতা সহ শহরতলির বিভিন্ন জায়গায় প্রবল যানজটে ভোগান্তির শিকার অফিস ফেরত যাত্রীরা৷
গতকাল রাত থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়েছে প্রবল বৃষ্টি৷ যার জেরে এ দিন সকাল থেকেই কলকাতা এবং আশপাশের এলাকার ব্যস্ত রাস্তাগুলিতে জল জমে গিয়ে যানজটের সৃষ্টি হয়৷ প্রায় সারাদিন ধরেই কখনও ভারী, কখনও হাল্কা বৃষ্টি চলেছে৷ সন্ধের পরও বৃষ্টির পরিমাণ কমেনি৷ ফলে অফিস ছুটির সময়ে বৃষ্টির জেরে ফের শ্লথ হয়ে যায় যান চলাচলের গতি৷ তৈরি হয় যানজট৷
advertisement
কলকাতার ক্যামাক স্ট্রিট – এ জে সি বোস রোড সংযোগস্থল, এক্সাইড মোড়, পিটিএস মোড়, সেন্ট্রাল অ্যাভিনিউ সহ বিভিন্ন রাস্তায় তৈরি হয় যানজট৷ যানজট ছিল সেক্টর ফাইভের অফিস পাড়াতেও৷ সেক্টর ফাইভ থেকে ই এম বাইপাসের দিকে যাওয়ার পথেও তৈরি হয়েছে যানজট৷ যানজট রয়েছে চিনার পার্ক, ভিআইপি রোডের উপরে হলদিরাম, কৈখালি মোড়েও৷ ফলে বিমানবন্দরগামী যাত্রীরাও সমস্যার মুখে পড়েছেন৷
advertisement
advertisement
টানা বৃষ্টির জেরে কলকাতা বিমানবন্দরের ভিতরেও জল জমেছে৷ বিমান ওঠানামা স্বাভাবিক রাখতে পাম্পের সাহায্যে জমা জল বাইরে বের করা হচ্ছে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Traffic Update: টানা বৃষ্টিতে সন্ধেবেলাও শহর জুড়ে যানজট, ভোগান্তি! জল জমেছে বিমানবন্দরের ভিতরেও
Next Article
advertisement
Iran USA War Update: বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
  • এবার মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিকে নিশানা করবে ইরান?

  • মাইক্রোসফট, মেটা, ইন্টেল-এর মতো সংস্থায় হামলার হুঁশিয়ারি৷

  • বুধবার রাত থেকেই হামলা, চরম হুঁশিয়ারি তেহরানের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement