advertisement

দূষণ রুখতে আরও কড়া! কালীপুজোর উদ্যোক্তাদের নিয়ে আজ বৈঠকে কলকাতা পুলিশ

Last Updated:
#কলকাতা: কলকাতার বাতাস ধূলিকণার চাপে ভারী ৷ বর্ষা কমতেই দূষণে হাঁসফাঁস করছে শহরবাসী ৷ ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশনের নির্ধারিত সূচক অনুযায়ী, বাতাসে প্রতি ঘনমিটারে ভাসমান সূক্ষ্ম ধূলিকণা থাকার কথা ২৫ মাইক্রোগ্রাম ৷ প্রতিদিনই এই পরিমাণ থাকছে ১৭০-১৮০ মাইক্রোগ্রাম ৷ লক্ষ্মীপুজোর দিন কলকাতার বাতাসে ছিল ২০০ মাইক্রোগ্রাম ধূলিকণা ৷ যা বেশ উদ্বেগজনক বলে মনে করছেন পরিবেশবিদরা ৷ সামনেই কালীপুজো। তার আগেই শহরের দূষণের পরিমাণ ভাবাচ্ছে বিশেষজ্ঞদের ৷
ফলে কালিপুজোর দূষণ এখন থেকেই কড়া হাতে দমন করতে চাইছে পুলিশ-প্রশাসন ৷
এ নিয়ে আজ, সোমবার বিকেলে কালিপুজোর উদ্যোক্তাদের সঙ্গে কলামন্দিরে বৈঠকে বসতে চলেছে পুলিশ প্রশাসন ৷ বৈঠকে থাকবেন কলকাতার পুলিশ কমিশনার ৷ প্রশাসনের বিধি মেনে পুজোর আবেদন করা হবে উদ্যোক্তাদের ৷ শব্দদূষণ রুখতে সচেষ্ট হতে উদ্যোক্তাদের বার্তা দেবেন পুলিশকর্তারা ৷ প্রতিমা বিসর্জনেও নিষিদ্ধ হতে পারে ডিজে ৷ এ নিয়ে বৈঠকে চলবে আলোচনা ৷ বৈঠকে থাকবেন পুরসভা ও দমকলের কর্তারা ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
দূষণ রুখতে আরও কড়া! কালীপুজোর উদ্যোক্তাদের নিয়ে আজ বৈঠকে কলকাতা পুলিশ
Next Article
advertisement
Bhuvneshwar Kumar: ২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
  • ২০০ উইকেট ভুবনেশ্বর কুমারের

  • আইপিএলের প্রথম পেসার হিসাবে ২০০ উইকেট নিলেন ভুবনেশ্বর

  • এই নজির আর কোনও ফাস্ট বোলারের নেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement