advertisement

West Bengal Bye Elections: উপনির্বাচনে কেন দেরি? আজ ফের নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল

Last Updated:

যে পাঁচটি কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা, তার মধ্যে ভবানীপুর কেন্দ্র থেকে ভোটে লড়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (West Bengal Bye Elections)৷

দ্রুত উপনির্বাচন করানোর দাবিতে ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেস৷ আজ, শুক্রবার দিল্লিতে তৃমমূলের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে এই দাবি জানাবে৷ গত মাসেও একই দাবি নিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদরা৷
রাজ্যে পাঁচটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের পাশাপাশি দু'টি কেন্দ্রে ভোটগ্রহণও বাকি রয়েছে৷ যে পাঁচটি কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা, তার মধ্যে ভবানীপুর কেন্দ্র থেকে ভোটে লড়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ কারণ নন্দীগ্রাম কেন্দ্র থেকে পরাজিত হওয়ায় শপথ নেওয়ার ছ' মাসের মধ্যে যে কোনও একটি বিধানসভা কেন্দ্র থেকে জিতে আসতে হবে মুখ্যমন্ত্রীকে৷ নভেম্বর মাসে সেই সময়সীমা শেষ হচ্ছে৷ হাতে সময় থাকলেও দ্রুত উপনির্বাচন করানোর পক্ষে তৃণমূল৷ তাই এই দাবিতে নির্বাচন কমিশনের উপরে চাপ বজায় রাখতে চাইছে তারা৷
advertisement
তৃণমূলের এই তৎপরতার কারণ উপনির্বাচন নিয়ে বিজেপি-র কৌশল৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য বিজেপি-র নেতারা স্পষ্ট করে দিয়েছেন, করোনা অতিমারির মধ্যে এখনই উপনির্বাচনের পক্ষে নয় তারা৷ নির্বাচন পিছিয়ে দিয়ে রাজ্যে শাসক দলকে বিপাকে ফেলার চেষ্টা করা হতে পারে, সেই আশঙ্কা রয়েছে শাসক দলের শীর্ষ নেতৃত্বের মনেও৷
advertisement
নির্বাচন কমিশন সূত্রে অবশ্য খবর, রাজ্যে উপনির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে৷ কিন্তু এখনও উপনির্বাচনের দিনক্ষণ নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি৷
advertisement
ভবানীপুর ছাড়াও খড়দহ, গোসাবা, শান্তিপুর এবং দিনহাটা কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা৷ এ ছাড়াও মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর কেন্দ্রে ভোটগ্রহণ বাকি রয়েছে৷ কারণ নির্বাচনের আগেই ওই দুই কেন্দ্রের দুই প্রার্থীর মৃত্যু হয়৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Bye Elections: উপনির্বাচনে কেন দেরি? আজ ফের নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল
Next Article
advertisement
Nipah Virus: শেষ দেখাতেও নিপা-র ভয়! মারণ ভাইরাসে মৃত নার্সের দেহ গ্রামের বাড়িতে ফেরা নিয়ে সংশয়
শেষ দেখাতেও নিপা-র ভয়! মারণ ভাইরাসে মৃত নার্সের দেহ গ্রামের বাড়িতে ফেরা নিয়ে সংশয়
  • নিপা ভাইরাসে আক্রান্ত নার্সের মৃতদেহ গ্রামে আনা নিয়ে সংশয় দেখা দিয়েছে।পরিবার সহ প্রতিবেশীদের ইচ্ছে শেষবারের মতো তাদের ঘরের মেয়েকে একবার দেখার। কিন্তু বাধ সাধছে নিপা ভাইরাস।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement