advertisement

খাতায় সই করে আসা যাওয়া, বিধায়কদের ফাঁকিবাজি রুখতে বিধানসভায় কড়া তৃণমূল

Last Updated:

বিধানসভায় অধিবেশন চলাকালীন শাসক দলের বিধায়কদের উপস্থিতি নিয়ে বার বারই ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

বিধানসভায় দলীয় বিধায়কদের উপস্থিতি নিয়ে কড়া তৃণমূল৷
বিধানসভায় দলীয় বিধায়কদের উপস্থিতি নিয়ে কড়া তৃণমূল৷
যখন খুশি আসা যাওয়ায় ইতি৷ এবার বিধানসভায় বিধায়কদের জন্য রীতিমতো হাজিরা খাতা চালু করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস৷ তাই এবার থেকে বিধানসভায় এসে খাতায় সই করতে হবে তৃণমূল বিধায়কদের৷ বেরনোর সময়েও খাতায় সই করেই বিধানসভায় ছাড়তে হবে শাসক দলের বিধায়কদের৷
বিধানসভায় অধিবেশন চলাকালীন শাসক দলের বিধায়কদের উপস্থিতি নিয়ে বার বারই ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অধিবেশনে শাসক দলের অনেক বিধায়কই উপস্থিত থাকেন না বলে অভিযোগ দীর্ঘদিন৷ এমন কি, গুরুত্বপূর্ণ কোনও বিষয়ে ভোটাভুটির সময়েও দেখা মেলে না অনেক বিধায়কের৷ আবার অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে, অধিবেশন চলাকালীন দলকে না জানিয়েই বিদেশে অথবা দেশের মধ্যেই কোথাও বেড়াতে চলে গিয়েছেন কোনও কোনও বিধায়ক৷
advertisement
advertisement
দলের বিধায়কদের বিধানসভায় উপস্থিতির হার বাড়াতেই এবার তাই কড়া হল শাসক দল৷ এবার থেকে বিধানসভায় পরিষদীয় মন্ত্রী এবং চিফ হুইপের ঘরে রাখা থাকবে হাজিরা খাতা৷ সেখানে গিয়ে সই করে আসতে হবে বিধায়কদের৷ বিধানসভা ছাড়বার সময়ও একই ভাবে খাতায় সই করতে হবে৷ পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় নিজেই এ দিন এ কথা জানিয়েছেন৷
advertisement
আজও বিধানসভায় এসে খাতায় সই করতে হয়েছে শাসক দলের বিধায়কদের৷ ফলে কোন বিধায়ক কখন আসছেন, কতক্ষণ বিধানসভায় থাকছেন, তা সহজেই নজরে রাখতে পারবেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
খাতায় সই করে আসা যাওয়া, বিধায়কদের ফাঁকিবাজি রুখতে বিধানসভায় কড়া তৃণমূল
Next Article
advertisement
Cheetah: ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
  • ঘোষপুকুর বনদফতরে ছাগল টোপ দিয়ে খাঁচা বসানোর কাজ শুরু করা

  • রবিবার, ভোররাতে খাঁচাবন্দি হল চিতাবাঘ

  • পূর্ণবয়স্ক এই চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement