advertisement

নোট ইস্যু ও তাপস-সুদীপের গ্রেফতারিতে তিন রাজ্যে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি

Last Updated:

রোজভ্যালি কাণ্ডে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তারকা সাংসদ তাপস পালের গ্রেফতারির প্রতিবাদে তিন রাজ্যে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচী অব্যাহত ৷

#ভুবনেশ্বর: রোজভ্যালি কাণ্ডে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তারকা সাংসদ তাপস পালের গ্রেফতারির প্রতিবাদে তিন রাজ্যে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচী অব্যাহত ৷ একই সঙ্গে কেন্দ্রের নোট বাতিল ইস্যুতেও প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস ৷
সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই অফিসের সামনে মঙ্গলবারও চলবে বিক্ষোভ ৷ এরাজ্যের সঙ্গে পড়শি রাজ্যের ভুবনেশ্বরেও সোমবার থেকেই শুরু হয়েছে প্রতিবাদ কর্মসূচি ৷ তাপস-সুদীপের গ্রেফতারির প্রতিবাদে ভুবনেশ্বরের সিবিআই দফতরের অনতিদূরে লোয়ার পিএমজি গ্রাউন্ডে ধর্নার বসেছেন তৃণমূলের সাংসদ, নেতা ও কর্মীরা ৷ সাংসদ সুব্রত বক্সীর নেতৃত্বে সকাল ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত চলবে বিক্ষোভ কর্মসূচি। এই বিষয় মাথায় রেখে CBI অফিসের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে ৷ তৈরি করা হয়েছে ব্যারিকেড ৷
advertisement
এর পাশাপাশি দিল্লির সাউথ অ্যাভিনিউতেও প্রতিবাদ, ধর্নার কর্মসূচি রয়েছে তৃণমূলের ৷
advertisement
সোমবারই ভুবনেশ্বরের সিবিআই অফিসে গিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন পার্থ চট্টোপাধ্যায়-সুব্রত বক্সিরা। দল যে তাপস-সুদীপের পাশেই রয়েছে, সেই বার্তাই দেন তাঁরা।
গেরুয়া শিবিরের রাজনৈতিক মোকাবিলায় দ্বিমুখী কৌশল তৃণমূলের। নোট বাতিলের পাশাপাশি বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগেও সরব মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। রোজভ্যালিকাণ্ডে তৃণমূল সাংসদ তাপস পাল এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দিন কয়েকের ব্যবধানে গ্রেফতার করেছে সিবিআই। যাকে বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবেই দেখছেন তৃণমূল নেত্রী। যার মোকাবিলায় দ্বিমুখী কৌশল নিয়ে এগোচ্ছে তৃণমূল কংগ্রেস।
advertisement
তৃণমূলের দ্বিমুখী কৌশল
- নোট বাতিলের প্রতিবাদে সোমবার কলকাতায় আরবিআই অফিসের বাইরে বিক্ষোভ
- তাপস-সুদীপের গ্রেফতারির প্রতিবাদে ধর্না সিজিও কমপ্লেক্সের বাইরে
- সুব্রত বক্সির নেতৃত্বে ধর্না তৃণমূল নেতা-কর্মীদের
- দলীয় সাংসদদের গ্রেফতারির প্রতিবাদ ভুবনেশ্বরেও
- মঙ্গলবার ভুবনেশ্বরের লোয়ার পিএনজি গ্রাউন্ডে ধর্না
advertisement
রবিবারই ভুবনেশ্বরে যান তৃণমূলের চার সদস্যের প্রতিনিধি দল। সেই দলে ছিলেন সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য এবং মণীশ গুপ্ত। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে সিবিআই দফতরেও যান তাঁরা। কিন্তু প্রত্যেককে দেখা করার অনুমতি দেয়নি সিবিআই। শেষে সিবিআই আধিকারিকের উপস্থিতিতে ধৃত সাংসদের সঙ্গে দেখা করেন পার্থ চট্টোপাধ্যায়। দল যে তাপস-সুদীপের পাশে রয়েছে, সেই বার্তাই দেন তিনি।
advertisement
সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সোমবার ফের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত ৷ সোমবার ম্যারাথন সওয়াল-জবাবে সুদীপের জামিনের আর্জি জানান তাঁর আইনজীবী। সিবিআইয়ের আইনজীবী দাবি করেন, বৃহত্তর ষড়যন্ত্রের রহস্যভেদে তাঁকে আরও জেরার প্রয়োজন। বেশকিছুক্ষণ অর্ডার রিজার্ভ রাখার পর, তৃণমূল সাংসদকে ১২ জানুয়ারি পর্যন্ত হেফাজতের নির্দেশ দেয় ভুবনেশ্বরের সিবিআই আদালত।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
নোট ইস্যু ও তাপস-সুদীপের গ্রেফতারিতে তিন রাজ্যে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement