advertisement

TMC Candidates List: কাঞ্চন আউট, গুঞ্জন ছিল ইমনও! উত্তরপাড়ায় মীনাক্ষীর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী একেবারে 'ব্রহ্মাস্ত্র'! সামনে ছেলে, আড়াল থেকে কি লড়বেন 'বাবা'ই?

Last Updated:

TMC Candidates List: উত্তরপাড়ায় বড় চমক দিল তৃণমূল। সিপিআইএম-এর মীনাক্ষী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এবার প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়।

উত্তরপাড়ায় মেগাফাইট
উত্তরপাড়ায় মেগাফাইট
কলকাতা: আগেই রাজ্যের সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিলের পদে বসেছিলেন আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। তার আগে তিনি জুনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল ছিলেন। সেই সময় থেকেই গুঞ্জন তৈরি হয়েছিল ধীরে-ধীরে কি শাসক দলের অন্দরে ঘনিষ্ঠ হয়ে উঠছেন শীর্ষণ্য? কারণ তিনি তো আর যে সে কেউ নন, স্বয়ং শ্রীরামপুরের তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র। সেই শীর্ষণ্যকেই এবার সেই শ্রীরামপুরের লোকসভারই অন্তর্গত উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী করা হল। আর তাঁর বিপক্ষে লড়ছেন সিপিআইএম-এর মীনাক্ষী মুখোপাধ্যায়। ফলে বকলমে মীনাক্ষীর বিরুদ্ধে লড়ছেন কল্যাণই।
প্রসঙ্গত, অনেক গুরুত্বপূর্ণ মামলায় সওয়াল করেছেন শীর্ষণ্য। তার মধ্যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি এবং আরজি কর মামলা ছিল অন্যতম। এ ছাড়া সম্প্রতি এসএসসি নিয়োগ দুর্নীতি, লিপস্ অ্যান্ড বাউন্স, বিধাননগরে বেআইনি হোর্ডিং মামলা, ঝাড়গ্রাম মেডিকেল কলেজে চিকিৎসক মৃত্যুর মতো মামলায় গুরুত্বপূর্ণ মামলায় রাজ্যের হয়ে লড়াই করেন শীর্ষণ্য। তাঁকেই এবার মীনাক্ষীর বিরুদ্ধে প্রার্থী করল তৃণমূল।
advertisement
advertisement
প্রসঙ্গত, ২০১১ সালে পরিবর্তনের হাওয়ায় তৃণমূল প্রার্থী অনুপ ঘোষাল পেয়েছিলেন ১ লক্ষ ৪ হাজার ৭৫৩ ভোট। পরিসংখ্যান ৫৯.৭৭%। দ্বিতীয় স্থানে ছিলেন CPIM প্রার্থী শ্রুতিনাথ প্রহরাজ। পেয়েছিলেন ৬১ হাজার ৫৬০ ভোট। যা হয় ৩৫.১২%। BJP-র প্রণব চক্রবর্তী পেয়েছিলেন ৬ হাজার ১৬১ ভোট। পরিসংখ্যান ৩.৫২%।
advertisement
২০১৬ সালে তৃণমূলের প্রবীর ঘোষাল পেয়েছিলেন ৮৪ হাজার ৯১৮ ভোট। পরিসংখ্যান ৪৪.৮৯%। দ্বিতীয় স্থানে ছিলেন CPIM প্রার্থী শ্রুতিনাথ প্রহরাজ। পেয়েছিলেন ৭২ হাজার ৯১৮ ভোট। পরিসংখ্যান ৩৮.৫৫%। তৃতীয় স্থানে BJP প্রার্থী পেয়েছিলেন কৃষ্ণা ভট্টাচার্য। ভোটের হার ছিল ১২.৫২%।
২০২১ সালে তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিক পেয়েছিলেন ৯৩ হাজার ৮৭৮ ভোট। ভোটের হার ছিল ৪৬.৯৬%। BJP প্রার্থী প্রবীর কুমার ঘোষাল দ্বিতীয় স্থানে ছিলেন। পেয়েছিলেন ৫৭ হাজার ৮৮৯ ভোট। ভোটের হার ছিল ২৮.৯৬%। CPIM তৃতীয় স্থানে। প্রার্থী রজত বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন ৪২ হাজার ৭১৮ ভোট। পরিসংখ্যান ২১.৩৭%।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC Candidates List: কাঞ্চন আউট, গুঞ্জন ছিল ইমনও! উত্তরপাড়ায় মীনাক্ষীর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী একেবারে 'ব্রহ্মাস্ত্র'! সামনে ছেলে, আড়াল থেকে কি লড়বেন 'বাবা'ই?
Next Article
advertisement
Donald Trump: ''আগামী ২-৩ সপ্তাহে ইরানে ‘ভয়ঙ্কর আঘাত’ হানবে মার্কিন বাহিনী'', নয়া হুঁশিয়ারি ট্রাম্পের
''আগামী ২-৩ সপ্তাহে ইরানে ‘ভয়ঙ্কর আঘাত’ হানবে মার্কিন বাহিনী'', নয়া হুঁশিয়ারি ট্রাম্পের
  • আগামী ২-৩ সপ্তাহে ইরানে ভয়ঙ্কর আহাত হানবে মার্কিন বাহিনী: ট্রাম্প

  • ইরান যুদ্ধবিরতির আবেদন করেছে', ট্রাম্পের দাবি উড়িয়ে দিল ইরান

  • এই পরিস্থিতি চললে এপ্রিলে বিশ্বে জ্বালানি সঙ্কট মার্চের তুলনায় দ্বিগুণ হতে পারে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement