TMC Candidate List West Bengal Election 2026: কুণাল, ঋতব্রত, দেবাংশু- তৃণমূলের প্রার্থী তালিকায় একাধিক নতুন মুখ, অনেক চমক!
- Published by:Salmali Das
Last Updated:
TMC Candidate List West Bengal Election 2026: চলতি বছর একাধিক নতুন মুখ আছে তালিকায়। প্রার্থী হলেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল, অ্যাথলিট স্বপ্না বর্মন, দেবাংশু ভট্টাচার্য, প্রতীক উর রহমান, টিএমসিপি-র নেত্রী জয়া দত্ত।
কলকাতাঃ বাম, বিজেপির পর মঙ্গলবার প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বাসভবনে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা প্রকাশ করেন। প্রথা মেনেই নিজের বাসভবন থেকেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই তালিকা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও তার কোনও ব্যতিক্রম হয়নি। রাজ্যের ২৯১টি বিধানসভা কেন্দ্রের জন্য সম্পূর্ণ প্রার্থী তালিকাই একসঙ্গে প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো।
চলতি বছর একাধিক নতুন মুখ আছে তালিকায়। প্রার্থী হলেন প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল, অ্যাথলিট স্বপ্না বর্মন, দেবাংশু ভট্টাচার্য, ঋতব্রত মুখোপাধ্যায়, শ্রেয়া পাণ্ডে। অন্যদিকে, প্রার্থী তালিকায় আছেন মুখপাত্র কুণাল ঘোষ, সন্দীপন সাহা।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 17, 2026 4:23 PM IST










