advertisement

কেন তৃণমূল ছাড়লেন? খোলা চিঠিতে বিস্ফোরক শুভেন্দু

Last Updated:
#কলকাতা: বিজেপি-তে যোগ দেওয়ার ঠিক আগেই তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্দেশে খোলা চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী৷ চিঠিতে শুভেন্দু লিখেছেন, 'তৃণমূলে পচন ধরেছে৷ গত ১০ বছরে দলে কোনও পরিবর্তন হয়নি৷' শুভেন্দু বিস্ফোরক অভিযোগ করেছেন, ব্যক্তি স্বার্থেই এখন তৃণমূল চলছে{
জানা গিয়েছে, পুরোন দলের কর্মী এবং সাধারণ মানুষের উদ্দেশে ইংরেজিতে ৪ পাতার চিঠি লিখেছেন শুভেন্দু৷ কেন তিনি তৃণমূল ছাড়লেন, তা স্পষ্ট করার জন্যও এই চিঠি লিখেছেন শুভেন্দু৷ চিঠিতে শুভেন্দু আরও অভিযোগ করেছেন, তিনি চেষ্টা করেও গত দশ বছরে দলে পরিবর্তন আনতে পারেননি৷ উন্নতি করতে পারেননি৷ দলের প্রতিষ্ঠাতা সদস্যরাই এখন তৃণমূলে কোণঠাসা বলেও চিঠিতে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী৷
advertisement
খোলা চিঠিতে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু৷ তাঁর অভিযোগ, তৃণমূল সরকার আর মানুষের জন্য কাজ করছে না৷ দল ব্যক্তি স্বার্থে চলছে৷ এমন কি, ভোট কুশলী প্রশান্ত কিশোরের নাম না করেও তাঁর নিযুক্তি নিয়ে চিঠিতে প্রশ্ন তুলেছেন শুভেন্দু৷ অভিযোগ করেছেন, এই ধরনের বহিরাগত পেশাদারদের বাস্তব পরিস্থিতি এবং তৃণমূল কর্মীদের স্বার্থত্যাগ নিয়ে কোনও ধারণাই নেই৷
advertisement
advertisement
শুভেন্দু চিঠিতে দাবি করেছেন, তাঁর কাছে আর অন্য কোনও পথ খোলা ছিল না৷ বলা ভাল, এই চিঠির মাধ্যমেই তৃণমূল কর্মীদের বিজেপি-তে যোগদানের বার্তা দিয়েছেন৷ শুধু তাই নয়, আগামী নির্বাচনে নির্বাচন কমিশন যথাযথ ভূমিকা পালন করবে এবং সত্যের জয় হবে বলেও চিঠির শেষ পাতায় লিখেছেন শুভেন্দু৷
এ দিনই বিজেপি-তে যোগ দিচ্ছেন শুভেন্দু৷ মেদিনীপুরে অমিত শাহের সভায় তিনিই প্রথম বক্তা৷ সেই সভা থেকেও শুভেন্দু মুখ খুলতে পারেন বলে অনুমান করা হচ্ছে৷ গত বৃহস্পতিবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে দলের সদস্যপদ ছেড়েছিলেন শুভেন্দু৷ যদিও সেই চিঠিতে দল ছাড়ার কোনও কারণ লেখেননি তিনি৷
advertisement
Kamalika Sen Gupta
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কেন তৃণমূল ছাড়লেন? খোলা চিঠিতে বিস্ফোরক শুভেন্দু
Next Article
advertisement
‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...’, আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের
‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...’, আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের
  • ‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...

  • স্কুবা ডাইভিং, স্কিইং, প্যারাগ্লাইডিং— এই ধরনের স্পোর্টসগুলো থেকে আমি দূরে থাকি

  • রাহুলকে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement