advertisement

Suvendu Adhikari: বকেয়া ডিএ-র দাবিতে চলছে আমরণ অনশন, প্রয়োজনীয় হস্তক্ষেপ করার জন্য আবেদন জানিয়ে রাজ্যপালকে চিঠি শুভেন্দুর

Last Updated:

গতকাল, মঙ্গলবার সেই অনশন মঞ্চে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর আজ, বুধবার রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে চিঠি লিখে এ ব্যাপারে প্রয়োজনীয় হস্তক্ষেপ করার জন্য আবেদন জানালেন শুভেন্দু।

রাজ্যপালকে চিঠি শুভেন্দু অধিকারীর
রাজ্যপালকে চিঠি শুভেন্দু অধিকারীর
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: রাজ্যপালকে চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী। সংগ্রামী যৌথ মঞ্চের চারজন সরকারি কর্মচারী গত কয়েকদিন ধরে বকেয়া ডিএ-র দাবিতে আমরণ অনশনে বসেছেন। গতকাল, মঙ্গলবার সেই অনশন মঞ্চে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর আজ,  বুধবার রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে চিঠি লিখে এ ব্যাপারে প্রয়োজনীয় হস্তক্ষেপ করার জন্য আবেদন জানালেন শুভেন্দু।
চারদিনে পদার্পণ করা আমরণ অনশনে আজ অনেকেরই শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে বলে রাজ্যপালকে জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের কোনও প্রতিনিধি দল যেন মঞ্চে গিয়ে সমস্যা সমাধানের ব্যাপারে উদ্যোগী হয় সে বাপের রাজ্যপালকে পদক্ষেপ নেওয়ার আবেদন করেছেন শুভেন্দু।
advertisement
advertisement
যেহেতু শারীরিক অবস্থার অবনতি হচ্ছে সে কারণে মেডিক্যাল টিমও যেন সরকারি কর্মচারীদের শারীরিক অবস্থার দিকে নজরদারি চালাতে পারেন ৷ যে কারণে চিকিৎসক ও নার্সদের একটি টিমও অনশন মঞ্চে যাতে পাঠানো হয় সে বিষয়েও রাজ্যপালের কাছে আবেদন করেছেন শুভেন্দু।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: বকেয়া ডিএ-র দাবিতে চলছে আমরণ অনশন, প্রয়োজনীয় হস্তক্ষেপ করার জন্য আবেদন জানিয়ে রাজ্যপালকে চিঠি শুভেন্দুর
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা !

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েক জেলায়

  • পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement