advertisement

Suvendu Adhikari: নিশানা অভিষেক! আর শুধু তারিখ নয়, গোটা ক্যালেন্ডার তুলে ধরলেন শুভেন্দু অধিকারী

Last Updated:

Suvendu Adhikari: রাজভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্না অবস্থান কর্মসূচিকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দুর নিশানায় অভিষেক
শুভেন্দুর নিশানায় অভিষেক
কলকাতা: রাজভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্না অবস্থান কর্মসূচিকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ‘পুলিশি মদতে মঞ্চস্থ ধর্না জনস্বার্থে না পরিবারের স্বার্থে? এই প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় অক্টোবর মাসের ক্যালেন্ডার তুলে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে কার্যত খোঁচা দিয়ে নিত্য নতুন ‘ভুয়ো কর্মসূচির’ অছিলায় না যাওয়ার বাহানা বলেও কটাক্ষ করলেন শুভেন্দু।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তাঁর স্ত্রী এবং বাবা-মাকেও তলব করার প্রেক্ষিতে অক্টোবর মাসের ক্যালেন্ডারের চারটি তারিখ ৬ অক্টোবর, ৭ অক্টোবর, ৯ অক্টোবর এবং ১১ অক্টোবর এই চারদিন ‘মা’ ‘বাবা’ ‘কয়লা’ ও ‘নারোলা’ বলেও কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী।
advertisement
গরু ও কয়লা পাচার মামলায় এর আগেও তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র নিশানা করতে দেখা গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের দিল্লি চলো কর্মসূচি কিম্বা রাজভবনের সামনে অভিষেকের নেতৃত্বে শাসক দলের অবস্থানকে দুর্নীতি থেকে নজর ঘোরানোর জন্যই বলেও আক্রমণ শানিয়েছে বঙ্গ পদ্ম শিবির।
advertisement
রাজভবনের সামনে ১৪৪ ধারা উপেক্ষা করে অভিষেকের নাম না করে তাঁকে ‘জমিদার’ বলেও কটাক্ষ করেন বিরোধী দলনেতা। শাসক দল রাজ্যের সাংবিধানিক প্রধানের নিরাপত্তার বিষয়টিকেও উপেক্ষা করে রাজভবনের সামনে সস্তার রাজনীতির নাটক করছে বলেও নিজের X হ্যান্ডেলে তোপ দাগেন শুভেন্দু।
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: নিশানা অভিষেক! আর শুধু তারিখ নয়, গোটা ক্যালেন্ডার তুলে ধরলেন শুভেন্দু অধিকারী
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement