advertisement

অভিযানের শুরুতেই বাধায় শুভেন্দু, মমতার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! আটক করল পুলিশ

Last Updated:

Suvendu Adhikari: পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয় শুভেন্দুর। কলকাতার দিক থেকে দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার মুখে যে ব্যারিকেড করে পুলিশ, সেটি ভাঙার চেষ্টা করেন বিরোধী দলনেতা।

শুভেন্দুকে আটক করল পুলিশ
শুভেন্দুকে আটক করল পুলিশ
#কলকাতা: নবান্ন অভিযান দিয়ে শুরু। পর্ব শেষ হবে ২০২৪ এর লোকসভা নির্বাচন পর্ব শেষ করে। সেই লক্ষ্যেই নবান্ন অভিযানকে সফল করতে জোর কদমে নেমেছে বিজেপি শিবির। আর বিজেপির নবান্ন অভিযানে অন্যতম সেনাপতির ভূমিকায় রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাঁতরাগাছি থেকে যে মিছিল করে নবান্ন অভিযানে আসবে বিজেপি কর্মীরা, তার নেতৃত্বে থাকার কথা শুভেন্দুর। কিন্তু মঙ্গলবার বেহালা থেকে সাঁতরাগাছির উদ্দেশ্যে রওনা দেওয়ার পরই দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার সময় আটকে দেওয়া হয়েছে শুভেন্দুকে। আর এরপরই চরম ক্ষোভ দেখিয়ে গাড়ি থেকে নেমে পড়েন বিরোধী দলনেতা।
পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয় শুভেন্দুর। কলকাতার দিক থেকে দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার মুখে যে ব্যারিকেড করে পুলিশ, সেটি ভাঙার চেষ্টা করেন বিরোধী দলনেতা। পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন, ''এখনই হাইকোর্টে ফোন করব। মমতা বন্দ্যোপাধ্যায় হায় হায়। আমি বিরোধী দলনেতা, সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে আটকানো হচ্ছে। ভয় পেয়েছে মমতা, ক্ষেপে গেছে জনতা।''  এর কিছুক্ষণ পরেই শুভেন্দুকে আটক করে পুলিশ।
advertisement
advertisement
এদিকে, বিজেপি বিধায়িকাকে নবান্ন অভিযানে যেতে বাধা, প্রতিবাদে বিজেপির কর্মী সমর্থকদের ক্ষোভ, বিক্ষোভ এবং জাতীয় সড়কে অবস্থান অবরোধ ঘিরে ব্যাপক উত্তেজনা তমলুকের সোনাপেতা টোলপ্লাজা এলাকায়! উত্তেজিত বিজেপির কর্মী সমর্থকরা পুলিশের সামনেই মমতা বন্দোপাধ্যায়ের ছবি সহ ব্যানারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। হলদিয়া থেকে কলকাতা যাওয়ার পথে হলদিয়ার বিজেপি বিধায়িকা তাপসী মণ্ডলকে হলদিয়া জাতীয় সড়কে সোনাপেতা টোল পাজার কাছে আটকায় পুলিশ। আর সেখানেই রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা।
advertisement
মুখ্যমন্ত্রীর জেলা সফরের অভিনন্দন এবং ছবি সহ লেখা হোডিং ছিঁড়ে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত বিজেপির কর্মী সমর্থকরা। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি বিধায়ক।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
অভিযানের শুরুতেই বাধায় শুভেন্দু, মমতার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! আটক করল পুলিশ
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement