advertisement

Surja Kanta Mishra on alliance with TMC: দেশে বিরোধী জোট স্বাগত, রাজ্যে তৃণমূল শত্রুই, বুঝিয়ে দিলেন সূর্যকান্ত মিশ্র

Last Updated:

বিজেপি-র পাশাপাশি তৃণমূলের হাত থেকেও রাজ্যকে রক্ষা করার লড়াই যে জারি থাকবে, সেকথাই স্পষ্ট করে দিয়েছেন সূর্যকান্ত মিশ্র (Surja Kanta Mishra on alliance with TMC)৷

#কলকাতা: বিজেপি-কে কেন্দ্রের ক্ষমতা থেকে সরাতে জাতীয় স্তরে বিরোধী জোট গঠনের উদ্যোগকে স্বাগত জানালেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র৷ তবে তার অর্থ এই নয় যে রাজ্যে তৃণমূলের বিরোধিতা থেকে সরে আসবেন তাঁরা৷ বৃহস্পতিবার কলকাতায় মুজফফর আহমেদের ১৩৩ তম জন্মদিন উপলক্ষে আয়োজিত সমাবেশে এই বার্তাই দিলেন সূর্যকান্ত মিশ্র৷ এমন কি, তিনি এমনও দাবি করেছেন যে রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের যে নীতি নিয়ে সিপিএম লড়েছিল, তাতেও কোনও ভুল ছিল না বলে দাবি করেছেন সূর্যকান্ত বাবু৷
সূর্যকান্ত মিশ্র বলেন, 'দেশের সব বিরোধী দল বিজেপি-র বিরুদ্ধে একজোট হচ্ছে৷ এই উদ্যোগ ভাল৷' সূর্যকান্ত মিশ্রের এই মন্তব্যেই স্পষ্ট, সর্বভারতীয় ক্ষেত্রে জোট হলে তৃণমূল সহ সব দলের বিরুদ্ধেই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ে আপত্তি নেই রাজ্য সিপিএমের৷ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও কয়েকদিন আগে একই বার্তা দিয়েছিলেন৷
তবে সর্বভারতীয় ক্ষেত্রে বিরোধী জোটকে স্বাগত জানালও রাজ্যে যে তারা তৃণমূলের বিরুদ্ধে নরম মনোভাব নেবেন না, সেটাও একই সঙ্গে স্পষ্ট করে দিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক৷ বরং বিজেপি-র পাশাপাশি তৃণমূলের হাত থেকেও রাজ্যকে রক্ষা করার লড়াই যে জারি থাকবে, সেকথাই স্পষ্ট করে দিয়েছেন সূর্যকান্ত মিশ্র৷
advertisement
advertisement
প্রসঙ্গত, কয়েকদিন আগে দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সিপিএম নেতৃত্বকে পরামর্শ দিয়ে বলেছিলেন, এ রাজ্যে সিপিএমের বড় শত্রু কে, তা আগে সিপিএম-কে ঠিক করতে হবে৷ যেহেতু বিজেপি এবং তৃণমূলকে একই আসনে বসিয়ে নির্বাচনে লড়াইয়ে নেমেছিল, সেই নীতি নিয়ে প্রশ্ন তুলেই এই বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ তবে সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বুঝিয়ে দিলেন, জাতীয় স্তরে যে একজোট হয়ে লড়লেও রাজ্যে তৃণমূলের প্রতি তাদের মনোভাবে বদলাচ্ছে না৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Surja Kanta Mishra on alliance with TMC: দেশে বিরোধী জোট স্বাগত, রাজ্যে তৃণমূল শত্রুই, বুঝিয়ে দিলেন সূর্যকান্ত মিশ্র
Next Article
advertisement
Nipah Virus: শেষ দেখাতেও নিপা-র ভয়! মারণ ভাইরাসে মৃত নার্সের দেহ গ্রামের বাড়িতে ফেরা নিয়ে সংশয়
শেষ দেখাতেও নিপা-র ভয়! মারণ ভাইরাসে মৃত নার্সের দেহ গ্রামের বাড়িতে ফেরা নিয়ে সংশয়
  • নিপা ভাইরাসে আক্রান্ত নার্সের মৃতদেহ গ্রামে আনা নিয়ে সংশয় দেখা দিয়েছে।পরিবার সহ প্রতিবেশীদের ইচ্ছে শেষবারের মতো তাদের ঘরের মেয়েকে একবার দেখার। কিন্তু বাধ সাধছে নিপা ভাইরাস।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement