advertisement

Mamata Banerjee: নারদ মামলায় হলফনামা দিতে শীর্ষ আদালতে মুখ্যমন্ত্রী, শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

Last Updated:

Mamata Banerjee: নারদ মামলার (Narada Case) শুনানি চলাকালীন মুখ্যমন্ত্রী এবং আইন মন্ত্রীর বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ তোলা হয় সিবিআই-এর (CBI) তরফে ৷ এই আবেদনের শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের (SC) বিচারপতি ৷

#নয়াদিল্লি: নারদ মামলায় (Narada Case) হলফনামা জমা করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং আইনমন্ত্রী মলয় ঘটক৷ কিন্তু সেই আর্জি খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ৷ কলকাতা হাইকোর্টের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে (SC) আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রী৷ কিন্তু মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রীর এই আবেদনের শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু৷
তবে বিচারপতি অনিরুদ্ধ বসু নিজেকে এই মামলা থেকে সরিয়ে নেওয়ার পরই সুপ্রিম কোর্টে এই আবেদনের শুনানির জন্য নতুন বিচারপতির বেঞ্চে পাঠানো হয়েছে৷ আগামী শুক্রবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে৷ ততদিন পর্যন্ত কলকাতা হাইকোর্টেও নারদ মামলার শুনানি হবে না৷
নারদ মামলার শুনানি চলাকালীন মুখ্যমন্ত্রী এবং আইন মন্ত্রীর বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ তোলা হয় সিবিআই-এর তরফে৷ মূলত, নারদ মামলায় গত মে মাসে রাজ্যের চার নেতাকে গ্রেফতারির দিন ঘটনাক্রমের কথা উল্লেখ করে এই অভিযোগ তুলেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীরা৷ সিবিআই-এর এই বক্তব্যের পাল্টা নিজেদের যুক্তি দিয়ে কলকাতা হাইকোর্টে হলফনামা জমা করার চেষ্টা করেন মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রী৷ কিন্তু তাঁদের আইনজীবীদের সেই আর্জি খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ৷ আদালত যুক্তি দেয়, যথাসময়ে এই হলফনামা দায়ের করা হয়নি৷
advertisement
advertisement
এর আগে সুপ্রিম কোর্টে রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে একটি মামলা থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: নারদ মামলায় হলফনামা দিতে শীর্ষ আদালতে মুখ্যমন্ত্রী, শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement