advertisement

Kolkata Schools: স্কুলে স্কুলে চাকরি হারাদের কান্না! কলকাতার কোন কোন স্কুলে চাকরি খোয়ালেন কতজন শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী? দেখুন তালিকা

Last Updated:

Kolkata Schools: কলকাতার প্রচুর স্কুলেও চাকরি চলে গিয়েছে একাধিক শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর।

News18
News18
কলকাতা: ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-র সম্পূর্ণ প‍্যানেল বাতিল করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, পুরো প্রক্রিয়ায় কারচুপি করা হয়েছে। ওই নিয়োগপ্রক্রিয়ার কোনও বিশ্বাসযোগ্যতা নেই।
সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরেই চাকরি হারা হলেন প্রায় ২৬ হাজার শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর। কলকাতার প্রচুর স্কুলেও চাকরি চলে গিয়েছে একাধিক শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর।
কোন স্কুলে চাকরি খোয়ালেন কতজন শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী? নীচে রইল তালিকা।
advertisement

স্কুলের নামশিক্ষক-শিক্ষিকাশিক্ষাকর্মী
১.যাদবপুর বিদ্যাপীঠ১ জন শিক্ষক১ জন শিক্ষকর্মী
২.পার্ক ইনস্টিটিউশন ২ জন শিক্ষক
৩.যোধপুর পার্ক বয়েজ১ জন শিক্ষা কর্মী
৪.দমদম মতিঝিল গার্লস ২ জন শিক্ষিকা২ জন শিক্ষকর্মী
৫.বাঙুর মাল্টিপারপাস স্কুল২ জন১ জন
৬.সাহাপুর গার্লস হাই স্কুল (আলিপুর )১জন শিক্ষিকা
৭.শুঁড়া কন্যা বিদ‍্যালয় ( বেলেঘাটা )৩জন শিক্ষিকা
advertisement
কেবল কলকাতার স্কুলেই নয়, রাজ‍্যের একাধিক স্কুলে একই পরিস্থিতি। কয়েকটি স্কুলে একযোগে বহু শিক্ষকের চাকরি চলে যাওয়ায় একরকম অচলাবস্থা সৃষ্টি হয়েছে। তমলুকের ময়নার কাছে একটি স্কুলে ১৩ জন শিক্ষক, শিক্ষিকার চাকরি চলে গিয়েছে। বহু শিক্ষক, শিক্ষিকার চাকরি চলে যাওয়ায় সমস‍্যা দেখা দিয়েছে মাধ‍্যমিক-উচ্চমাধ‍্যমিকের খাতা দেখা নিয়েও।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Schools: স্কুলে স্কুলে চাকরি হারাদের কান্না! কলকাতার কোন কোন স্কুলে চাকরি খোয়ালেন কতজন শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী? দেখুন তালিকা
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement