advertisement

Partha Chatterjee: ২০২২ থেকে ২০২৫! গ্রেফতার, তদন্ত, মামলা..এবার শুরু পার্থ চট্টোপাধ্যায়ের বিচারপ্রক্রিয়া, তালিকায় মোট ৮

Last Updated:

এই তিনটি মামলায় বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে সাক্ষ‍্যগ্রহণ পর্বের মধ্য দিয়েই৷ ১৯,২০ এবং ২২ সেপ্টেম্বর তিনটি মামলার ক্ষেত্রেই সাক্ষীরা এসে আদালতে সাক্ষ‍্যদান করবেন৷ মঙ্গলবার তিন মামলার তদন্তকারী অফিসার আট জনের নামের তালিকা আদালতে জমা দিয়েছেন, যারা সাক্ষ্য দিতে আসবেন৷

News18
News18
কলকাতা: সেপ্টেম্বরের চলতি সপ্তাহেই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ‍্যায়ের বিরুদ্ধে শুরু হচ্ছে বিচার প্রক্রিয়া৷ শুক্রবার থেকেই আলিপুর বিশেষ সিবিআই আদালতে পার্থ চট্টোপাধ্যায় সহ অন্য অভিযুক্তদের বিরুদ্ধে শুরু হচ্ছে বিচার প্রক্রিয়া৷ ইতিমধ‍্যে নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ এবং গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে৷
এই তিনটি মামলায় বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে সাক্ষ‍্যগ্রহণ পর্বের মধ্য দিয়েই৷ ১৯,২০ এবং ২২ সেপ্টেম্বর তিনটি মামলার ক্ষেত্রেই সাক্ষীরা এসে আদালতে সাক্ষ‍্যদান করবেন৷ মঙ্গলবার তিন মামলার তদন্তকারী অফিসার আট জনের নামের তালিকা আদালতে জমা দিয়েছেন, যারা সাক্ষ্য দিতে আসবেন৷
advertisement
advertisement
এই আটজনের মধ্যে রয়েছেন এসএসসির দুই প্রাক্তন চেয়ারম‍্যান, রয়েছেন এসএসসি-র ডাটা এন্ট্রি অপারেটর, আচার্য সদনের ইউডিসি৷ সাক্ষ‍্য দেবেন এসএসসি-র সভাপতির পিএ, ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেকেন্ডারি এডুকেশনের টেকনিক্যাল অফিসার, প্রাক্তন চেয়ার পার্সন রিজিওনাল কমিশনের৷
advertisement
পার্থ ছাড়াও পরেশ অধিকারী, অঙ্কিতা অধিকারী, এসপি সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহা, কল্যানময় গঙ্গোপাধ্যায় সহ একাধিক অভিযুক্তর বিরুদ্ধে চার্জ গঠনের পর শুরু হচ্ছে বিচার প্রক্রিয়া৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee: ২০২২ থেকে ২০২৫! গ্রেফতার, তদন্ত, মামলা..এবার শুরু পার্থ চট্টোপাধ্যায়ের বিচারপ্রক্রিয়া, তালিকায় মোট ৮
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement