advertisement

‘ভোট শান্তিপূর্ণ, রাজ্য পুলিশ সাহায্য করেছে’, জানালেন পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে

Last Updated:

রাজ্যে নির্বাচনের প্রথম দফা ৷ এদিন ভোটগ্রহণ চলে কোচবিহার ও আলিপুরদুয়ারে ৷

#কলকাতা: লোকসভা নির্বাচন ২০১৯-এর প্রথমদিন ৷ রাজ্যে নির্বাচনের প্রথম দফা ৷ এদিন ভোটগ্রহণ চলে কোচবিহার ও আলিপুরদুয়ারে ৷ সমস্ত দিন পর্যবেক্ষণের পর ভোট গ্রহণের শেষবেলায় পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের দাবি, প্রথমদিন রাজ্যে শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে ভোট ৷ সম্পূর্ণ সহযোগিতা করেছে রাজ্য পুলিশ ৷
অন্যদিকে দিনের শুরুতে, কোচবিহারের দিনহাটায় বেশ কিছু অশান্তির খবর মেলে ৷ কোথাও ইভিএম বিকল, প্রার্থীর গাড়ি ভাঙচুর, ভোটারদের বাধা দেওয়া, মারধর, কখনও বা খোদ প্রার্থীকে ঘিরেই বিক্ষোভ, দিনভর নানা ঘটনায় সরগরম কোচবিহার।
বিকেল ৩টে অবধি ভোটগ্রহণের হার ৬৯.৯৪ ৷ কোচবিহারে ভোট পড়েছে ৬৮.৪৪ ৷ আলিপুরদুয়ারে ভোটগ্রহণের হার ৭১.৪৪ ৷ তবে যেসব জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তি ও অভিযোগের খবর মিলেছে তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘ভোট শান্তিপূর্ণ, রাজ্য পুলিশ সাহায্য করেছে’, জানালেন পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement