advertisement

এবারের মোহনবাগান অনেক বেশি শক্তিশালী দল: সনি নর্ডি

Last Updated:

সরোবরে বসে বাগানের খেলা দেখেছেন। ম্যাচের মধ্যেই আছেন। কোচ চাইলে পরের ম্যাচ থেকেই নামতে পারেন।

#কলকাতা: মোহনবাগান তাঁর পরিবার। আজ, শনিবার থেকেই আই লিগের অনুশীলন শুরু করলেন সনি নর্ডি। হাইতির তারকার দাবি, এবারের মোহনবাগান অনেক বেশি শক্তিশালী দল।
বুধবার শহরে এসেছেন। আর শনিবার থেকেই আই লিগের প্রস্তুতি শুরু করলেন বাগানের নিউক্লিয়াস সনি নর্ডি। প্রথম দিন ফিজিও গার্সিয়ার সঙ্গে হালকা অনুশীলন করলেন। মূলত জোর দিলেন ফিটনেসের উপরে। ডিফেন্ডার এডুর সঙ্গে এদিন অনুশীলন করেন সনি। দাবি করলেন, এই বাগানই তাঁর সংসার।
ডিফেন্সে আনাস-এডু। মাঝমাঠে কাটসুমির সঙ্গে প্রণয়-শেহনাজ। আর সামনে জেজে-বলবন্ত-ডাফি আর তিনি। সবমিলিয়ে এবারের সবুজ-মেরুন অনেক শক্তিশালী। দাবি সনির।
advertisement
advertisement
সরোবরে বসে বাগানের খেলা দেখেছেন। ম্যাচের মধ্যেই আছেন। কোচ চাইলে পরের ম্যাচ থেকেই নামতে পারেন। প্রথম দিনের অনুশীলনের পরেই চনমনে সনি নর্ডি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
এবারের মোহনবাগান অনেক বেশি শক্তিশালী দল: সনি নর্ডি
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement