কংগ্রেসের সঙ্গে জোট নয়, কারাটের সিদ্ধান্তের সমালোচনায় সোমনাথ
Last Updated:
কংগ্রেসের সঙ্গে জোটে না, কারাটের সিদ্ধান্তের সমালোচনায় সোমনাথ
#কলকাতা: কারাতের কৌশলে কুপোকাৎ বঙ্গ ব্রিগেড। কলকাতায় সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকে কংগ্রেসের সঙ্গে জোট গড়ার প্রস্তাব নাকচ হয়েছে। সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির ইস্তফা দেওয়ার হুঁশিয়ারিতেও চিঁড়ে ভেজেনি। ভোটাভুটিতে জয় হয় প্রকাশ কারাত শিবিরের। যে সিদ্ধান্তে আদতে সিপিএমের ক্ষতি হবে বলেই মনে করছেন সোমনাথ চট্টোপাধ্যায়।
দেশে ১৯ টা রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি। মুখে অন্য কথা বললেও ২০১৯-এর লোকসভা ভোটে বিজেপি যে সাম্প্রদায়িক মেরুকরণকেই হাতিয়ার করতে চলেছে তা পরিস্কার। বিজেপিকে রুখতে কংগ্রেস সহ ধর্মনিরপেক্ষ দলগুলিকে নিয়ে জোট চেয়েছিলেন সিপিএমের একাংশ। কিন্তু কেন্দ্রীয় কমিটির দুদিনের বৈঠকে ইয়েচুরির সেই লাইন খারিজ হয়ে যায়। এই ইস্যুতে প্রকাশ কারাতকেই দায়ী করলেন প্রাক্তন সিপিএম নেতা সোমনাথ চট্টোপাধ্যায়।
advertisement
সিপিএমের সামনে এখন সব থেকে বড় শত্রু বিজেপি এবং সাম্প্রদায়িক রাজনীতি। এটা মেনেও বিজেপিকে আটকাতে প্রকাশ কারাতরা কতটা আন্তরিক তা নিয়েও প্রশ্ন তুলে দিলেন সোমনাথ চট্টোপাধ্যায়। জ্যোতি বসুর প্রধানমন্ত্রী হওয়া আটকানোর প্রসঙ্গ তুলে সোমনাথ চট্টোপাধ্যায় বলেন, সেই সময় জ্যোতি বসুকে মানুষ প্রধানমন্ত্রী করতে চেয়েছিল, এই সাম্প্রদায়িক রাজনীতি আটকানোর প্রশ্নেই। তখনও কারাতই এর বিরোধিতা করে জ্যোতি বসুর প্রধনমন্ত্রী হওয়া ভেস্তে দেন।
advertisement
advertisement
কেন্দ্রীয় কমিটিতে জোটের প্রশ্নে ভোটাভুটিতে সংখ্যালঘু হয়ে পড়েন সর্বভারতীয় সম্পাদক সীতারাম ইয়েচুরি নিজেই। ইস্তফা দেওয়ার হুমকি দিয়েও লাভ হয়নি ইয়েচুরির।
‘ইয়েচুরিকে কাজ করতে দেওয়া হচ্ছে না ৷ ইয়েচুরি সাধারণ সম্পাদক থাকবে কী করে? ওকে পার্টিতে অসম্মান করা হচ্ছে ৷ সংসদে কোনও প্রতিনিধি না থাকলে দলেরই ক্ষতি ৷ তা সত্ত্বেও রাজ্যসভায় যেতে দেওয়া হয়নি ইয়েচুরিকে ৷’ মন্তব্য প্রাক্তন সিপিএম নেতা সোমনাথ চট্টোপাধ্যায়ের
advertisement
সিপিএমের রাজনীতিতে সোমনাথ চট্টোপাধ্যায় চিরকালই কারাতের কট্টোর সমালোচক বলে পরিচিত। ইউপিএ টু থেকে যখন বামফ্রন্ট সমর্থন প্রত্যাহার করে নেয় সেই সময়ই কারাতের সঙ্গে সোমনাথ চট্টোপাধ্যায়ের দ্বন্দ্ব সামনে আসে। এবার বেঙ্গল লবির পাশে দাঁড়িয়ে জোট প্রসঙ্গেও সরব হলেন সোমনাথ চট্টোপাধ্যায়।
Location :
First Published :
Jan 24, 2018 12:09 PM IST










