advertisement

Satabdi Roy: কল্যাণের ইস্তফার পরই তৃণমূলে বিরাট রদবদল! এতদিন পর কোন বড় দায়িত্ব পেলেন শতাব্দী?

Last Updated:

২০০৯ সালে থেকে সাংসদ পদে রয়েছেন শতাব্দী৷ পর পর চার বার বীরভূম লোকসভা কেন্দ্র থেকে জয় পেয়েছেন তিনি৷

Rapid Read
নতুন দায়িত্বে শতাব্দী রায়৷
নতুন দায়িত্বে শতাব্দী রায়৷
কলকাতা: সোমবার তৃণমূল সাংসদদের সঙ্গে দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠকের পর থেকেই কার্যত ঝড় চলছে তৃণমূলের অন্দরে৷ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় তৃণমূলনেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভায় তৃণমূলের দলনেতা হিসেবে ঘোষণার পর আরও অদল বদল ঘটে গিয়েছে তৃণমূলের সংসদীয় দলের অন্দরে৷ লোকসভায় দলের মুখ্যসচেতকের পদ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফার পরই নতুন করে দায়িত্ব বণ্টন করেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব৷ আর তাতেই নতুন দায়িত্ব পেলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়৷
এ দিন তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফার পর লোকসভায় দলের মুখ্য সচেতকের দায়িত্ব পালন করবেন কাকলি ঘোষ দস্তিদার৷ একই সঙ্গে জানানো হয়েছে, তৃণমূলের লোকসভার নতুন উপ দলনেতা হচ্ছেন শতাব্দী রায়৷
advertisement
advertisement
২০০৯ সালে থেকে সাংসদ পদে রয়েছেন শতাব্দী৷ পর পর চার বার বীরভূম লোকসভা কেন্দ্র থেকে জয় পেয়েছেন তিনি৷ সেই হিসেবে তৃণমূলের অন্যতম পুরনো এবং সিনিয়র সাংসদ বলাই যায় শতাব্দীকে৷ যদিও এতদিন দিল্লিতে সেভাবে দলের পক্ষ থেকে বড় কোনও দায়িত্ব দেওয়া হয়নি তাঁকে৷ এমন কি, সংসদেও সেভাবে সামনের সারিতে দেখা যায়নি অভিনেত্রী সাংসদকে৷ এবার অবশ্য দলের গুরুত্বপূর্ণ দায়িত্বই দেওয়া হল শতাব্দীকে৷
advertisement
পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দলের আর এক মহিলা সাংসদ মহুয়া মৈত্রের বিবাদ যেভাবে প্রকাশ্যে চলে আসছিল, তাতে তৃণমূলের বিড়ম্বনা বাড়ছিল৷ এই পরিস্থিতিতে দু জন মহিলা সাংসদকে মুখ্যসচেতক এবং লোকসভায় দলের উপনেতার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়াও অর্থবহ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷
advertisement
দলের এই সিদ্ধান্তে দারুণ খুশি কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও৷ নতুন দায়িত্ব পাওয়ার জন্য দুই সিনিয়র সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং শতাব্দী রায়কে অভিনন্দন জানিয়েছেন তিনি৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Satabdi Roy: কল্যাণের ইস্তফার পরই তৃণমূলে বিরাট রদবদল! এতদিন পর কোন বড় দায়িত্ব পেলেন শতাব্দী?
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement