advertisement

নিজেদের শহরেই উদ্বাস্তু, বৌবাজারের বাড়ির দেওয়াল ফেটে চুন-সুরকির স্রোত

Last Updated:

দুর্গাপিতুরি লেন, স্যাকরা পাড়া থেকে গৌর দে লেন। বউবাজারে কান পাতলে এখন সর্বত্রই সর্বস্ব হারানোর হাহাকার শোনা যাচ্ছে।

#কলকাতা: কেউ বাড়িতে ঢুকতে না পেরে জ্ঞান হারাচ্ছেন। কেউ আবার ছেড়ে আসা বাড়িতে, বই-খাতা থেকে যাওয়ায় পরীক্ষা নিয়ে চিন্তায়। কেউ মৃত বাবার ছবিটাও নিয়ে আসতে পারেননি ভগ্নপ্রায় বাড়ি থেকে। বউবাজারের অলি-গলিতে থেকে এখন শুধুই হাহাকার।
চোখের সামনেই ধীরে ধীরে ধসছে বাড়ি। দেওয়াল ফেটে চুইয়ে বেরোচ্ছে চুন-সুরকির স্রোত। কিন্তু চোখের জল ফেলা ছাড়া আর কোনও উপায়ও নেই বউবাজারের ন'নম্বর স্যাকরাপাড়া লেনের বাসিন্দাদের। বুধবার সকালেই হেলে পড়ে শতাব্দী প্রাচীন বাড়ির একাংশ।
ন'নম্বর স্যাকরাপাড়া লেনের ঠিক পিছনেই বাড়ি উমা গুপ্তার। এদিন নিজের বাড়ি দেখতে না পেয়ে, কান্নায় ভেঙে পড়েন তিনি। ভিটে হারানোর আশঙ্কায় অসুস্থও হয়ে পড়েন উমা গুপ্তা। পুলিশকর্মীরা প্রাথমিক শুশ্রুষার পর, তাঁকে মেডিক্যাল কলেজে ভরতি করেন।
advertisement
advertisement
ভিটে ছেড়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন গোয়েঙ্কা কলেজের প্রথম বর্ষের ছাত্রী দেবস্মিতা হালদার। কয়েকদিন পর পরীক্ষা। অথচ বই-খাতা থেকে প্রয়োজনীয় সার্টিফিকেট, সবই রয়ে গেছে দুর্গা পিতুরি লেনের বাড়িতে।
দুর্গাপিতুরি লেন, স্যাকরা পাড়া থেকে গৌর দে লেন। বউবাজারে কান পাতলে এখন সর্বত্রই সর্বস্ব হারানোর হাহাকার শোনা যাচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
নিজেদের শহরেই উদ্বাস্তু, বৌবাজারের বাড়ির দেওয়াল ফেটে চুন-সুরকির স্রোত
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement