advertisement

KWID-এর সাফল্যের পর এবার রেনোঁর নতুন উপহার CAPTUR

Last Updated:

হ্যাচব্যাক বা ছোট গাড়ির সেগমেন্টে KWID সম্প্রতি দারুণ সাফল্য পাওয়ার পর এবার ভারতে তাদের নতুন এসইউভি লঞ্চ করতে চলেছে রেনোঁ ৷

#কলকাতা: এদেশে গাড়ির বাজারে তারা হয়তো এখন সাত নম্বরে রয়েছে ৷ কিন্তু ছোট এবং বড় গাড়ির বাজারে গোটা বিশ্বেই সুখ্যাতি রয়েছে ফরাসি গাড়ি নির্মাতা সংস্থা রেনোঁর ৷ ভারতে গাড়ি সংস্থাগুলির মধ্যে অনেকটাই নতুন রেনোঁ ৷ গত চার-পাঁচ অনেক কম সংখ্যার মডেল নিয়েই এদেশে ব্যবসা বিস্তারের পথে হেঁটেছে এই ফরাসি গাড়ি নির্মাতা সংস্থা ৷ হ্যাচব্যাক বা ছোট গাড়ির সেগমেন্টে KWID সম্প্রতি দারুণ সাফল্য পাওয়ার পর এবার ভারতে তাদের নতুন এসইউভি লঞ্চ করতে চলেছে রেনোঁ ৷
বাজারে আসার আগেই কলকাতায় নতুন গাড়ি CAPTUR-এর আত্মপ্রকাশ করল সংস্থা ৷ শুধু ছোট গাড়িতেই সীমাবদ্ধ না থেকে এবার ভারতের এসইউভি মার্কেট ধরার জন্য নেমে পড়ল রেনোঁ ৷ গোয়াতে আগে এই নতুন এসইউভি গাড়িটি দেখানো হলেও কলকাতাই দেশের প্রথম কোনও মেট্রো শহর, যেখানে CAPTUR প্রথমবারের জন্য প্রদর্শিত হল ৷ রেনোঁর অ্যাপে এবং ওয়েবসাইটে ইতিমধ্যেই গাড়িটির বুকিং নেওয়া শুরু হয়ে গিয়েছে ৷ তবে নতুন এই SUV-র দাম কত ? সেটা এখনই সংস্থার পক্ষ থেকে জানানো হয়নি ৷ অক্টোবরের শেষদিকেই বা নভেম্বরের শুরুতে দেশের বাজারে চলে আসবে CAPTUR ৷ নতুন এই গাড়িতে কী কী রয়েছে ? দেখে নিন নীচের তালিকায় ৷
advertisement
Captur11
advertisement
কলকাতায় তাদের নতুন ক্রসওভার এসইউভি CAPTUR-এর উন্মোচন করে রেনোঁর কান্ট্রি সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর সুমিত সাহানে বলেন, ‘‘ ভারতের বাজারে বৈচিত্র্যের কথা মাথায় রেখে আমরা শুধুমাত্র নতুন নতুন একাধিক গাড়ি লঞ্চ করতে চাই না ৷ বরং ক্রেতাদের চাহিদা অনুযায়ী গাড়ি তৈরি করার দিকে বেশি জোর দিচ্ছি ৷ তার জন্য প্রতিবছর একটা করেই নতুন গাড়ি এদেশের বাজারে আনছি আমরা ৷ আগামী বছর ফের চার মিটারের কম দৈর্ঘ্যের গাড়ি ভারতের বাজারে লঞ্চ করবে রেনোঁ ৷ গোটা বিশ্বেই SUV গাড়ির চাহিদা বাড়ছে, সেকথা মাথায় রেখেই অত্যাধুনিক এবং ২১০ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স যুক্ত CAPTUR গাড়ি উপহার রেনোঁর তরফে ৷
advertisement
Renault Captur Unveiling in Kolkata
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
KWID-এর সাফল্যের পর এবার রেনোঁর নতুন উপহার CAPTUR
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement